Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

দেশ ছেড়ে লন্ডনেই থিতু হচ্ছেন অম্বানিরা? কী বলছে রিলায়েন্স গ্রুপ

দ্য ওয়াল ব্যুরো: লন্ডনের স্টোকস পার্ক এস্টেট অধিগ্রহণ করেছেন মুকেশ অম্বানি (Mukesh Ambani)। ৩০০ একর জমি কিনেছেন তাঁরা। এই খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছিল, তাহলে কি এবার ভারত থেকে ব্যাগপত্তর গুটিয়ে বিলেতে পাড়ি দিচ্ছেন অম

দেশ ছেড়ে লন্ডনেই থিতু হচ্ছেন অম্বানিরা? কী বলছে রিলায়েন্স গ্রুপ

শেষ আপডেট: 6 November 2021 08:20

দ্য ওয়াল ব্যুরো: লন্ডনের স্টোকস পার্ক এস্টেট অধিগ্রহণ করেছেন মুকেশ অম্বানি (Mukesh Ambani)। ৩০০ একর জমি কিনেছেন তাঁরা। এই খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছিল, তাহলে কি এবার ভারত থেকে ব্যাগপত্তর গুটিয়ে বিলেতে পাড়ি দিচ্ছেন অম্বানিরা? সেখানেই থিতু হওয়ার পরিকল্পনা আছে আগামীদিনে? সোশ্যালি মিডিয়ায় এমন গুজব রটে যাওয়ার পর এবার বিবৃতি দিয়ে সেই ভুল ভাঙাল রিলায়েন্স গ্রুপ। শুক্রবার তারা জানিয়েছে, এই গুজব সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। বলা হয়েছে, সম্প্রতি একটি খবর ছড়িয়েছে মিডিয়াতে যে অম্বানি ও তার পরিবার লন্ডনের স্টোকস পার্কে চলে যাচ্ছেন। কিন্তু এও খবর ভিত্তিহীন। দেশ ছাড়ার আপাতত তাঁদের কোনও পরিকল্পনা নেই, জানানো হয়েছে সে কথাও। তবে লন্ডনের বিলাসবহুল, ঐতিহ্যমণ্ডিত স্টোকস পার্কে কী করতে চলেছেন অম্বানিরা? রিলায়েন্স গ্রুপের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, স্টোক পার্কের বাকিংহ্যামশায়ারে রয়েছে ৩০০ একরের কান্ট্রি ক্লাব। সেখানে একটি প্রিমিয়ার গলফিং অ্যান্ড স্পোর্টিং রিসর্ট তৈরি করা হবে। পাশাপাশি সে দেশেও ব্যবসা বাড়ানোর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে অম্বানির সংস্থা। মুম্বইয়ের প্রাসাদপম অ্যান্টিলায় থাকেন মুকেশ অম্বানি ও তাঁর পরিবার। তিনিই এশিয়ার ধনীতম শিল্পপতি, বিশ্বের ধনকুবেরদেরকেও সম্পত্তি ও রোজগারে টেক্কা দেন অম্বানি। লন্ডনে জমি কেনার পর তাই ভাবা হচ্ছিল তিনি ভারত ছেড়ে বিলেতে থিতু হওয়ার কথা ভাবছেন। তবে সেই সম্ভাবনা আপাতত নেই।

```