Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনের সময়ে কাটা বিমানের টিকিটের পুরো টাকাই ফেরত পাবেন যাত্রীরা, জানাল ডিজিসিএ

দ্য ওয়াল ব্যুরো: যাত্রীরা চাইলেই লকডাউনের সময়ে কাটা বিমানের টিকিটের টাকা ফেরত দেবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সম্প্রতি বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে অসামরিক বিমান মন্ত্রক (ডিজিসিএ)। পাশাপাশি ক্যানসেল হওয়া টিকিটের জন্য বিমান কর্তৃপক্ষ কোনও ক্যানসেল

লকডাউনের সময়ে কাটা বিমানের টিকিটের পুরো টাকাই ফেরত পাবেন যাত্রীরা, জানাল ডিজিসিএ

শেষ আপডেট: 16 April 2020 13:21

দ্য ওয়াল ব্যুরো: যাত্রীরা চাইলেই লকডাউনের সময়ে কাটা বিমানের টিকিটের টাকা ফেরত দেবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সম্প্রতি বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে অসামরিক বিমান মন্ত্রক (ডিজিসিএ)। পাশাপাশি ক্যানসেল হওয়া টিকিটের জন্য বিমান কর্তৃপক্ষ কোনও ক্যানসেলশন চার্জ নিতে পারবে না বলেও জানিয়েছে ডিজিসিএ। সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে ডিজিসিএ। সেখানে বলা হয়েছে ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফার লকডাউন এবং ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন---এই দুই পিরিয়ডেই ক্রেতারা যে সমস্ত প্লেনের টিকিট কেটেছিলেন সেগুলির জন্য কোনও ক্যানসেলেশন চার্জ নেবে না নির্দিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ। পাশাপাশি টিকিটের পুরো টাকাও ক্রেতাদের ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ডিজিসিএ। মূলত ২২ মার্চ থেকে সমস্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা এবং ২৫ মার্চ থেকে সমস্ত ডোমেস্টিক এয়ারলাইন্স বন্ধ রয়েছে ভারতে। কিন্তু ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের জন্য প্রথম দফার লকডাউন চালু হওয়ার পরে এয়ার ইন্ডিয়া ছাড়া অন্যান্য অনেক এয়ারলাইন্সের তরফে ১৪ এপ্রিলের পরের টিকিটের বুকিং নেওয়া হচ্ছিল। সেই সময় আমজনতা আন্দাজ করেনি যে লকডাউনের মেয়াদ বাড়তে পারে। তাই অনেকেই ১৪ এপ্রিলের পরের টিকিট বুক করেছিলেন। এরপর লকডাউনের মেয়াদ বাড়তেই সোশ্যাল মিডিয়া ক্ষোভ দেখান একাংশ। তাঁদের অভিযোগ, প্লেনের টিকিটের কোনও রিফান্ডই নাকি পাওয়া যাবে না। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে। ডিজিসিএ বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে ক্রেতারা চাইলেই টিকিটের পুরো টাকা ফেরত দেবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। প্রসঙ্গত, দ্বিতীয় দফায় লকডাউনের কথা ঘোষণা হতেই ডিজিসিএ নির্দেশিকা দিয়ে জানিয়ে দেয় আগামী ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত আন্তর্জাতিক এবং ডোমেস্টিক উড়ান। এরপরেই ক্রেতাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার এবং কোনও ক্যানসেলেশন চার্জ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ।

```