Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কারনালে কী হয় কী হয় পরিস্থিতি, কৃষকদের মহাজমায়েত আটকাতে বন্ধ ইন্টারনেট, জারি ১৪৪ ধারা

দ্য ওয়াল ব্যুরো: টান টান উত্তেজনা। কী কী হয় ভাব। সকাল থেকে গোটা দেশের নজর হরিয়ানার কারনালে। ‘চাষিদের মাথা ফাটিয়ে দাও’ পুলিশি নির্মমতার বিরুদ্ধে আওয়াজ তুলে আজ মঙ্গলবার হরিয়ানার কারনালে মহাজমায়েতে কৃষকরা (Farmer's Protest)। কারনালে চাষিদের

কারনালে কী হয় কী হয় পরিস্থিতি, কৃষকদের মহাজমায়েত আটকাতে বন্ধ ইন্টারনেট, জারি ১৪৪ ধারা

শেষ আপডেট: 7 September 2021 09:11

দ্য ওয়াল ব্যুরো: টান টান উত্তেজনা। কী কী হয় ভাব। সকাল থেকে গোটা দেশের নজর হরিয়ানার কারনালে। ‘চাষিদের মাথা ফাটিয়ে দাও’ পুলিশি নির্মমতার বিরুদ্ধে আওয়াজ তুলে আজ মঙ্গলবার হরিয়ানার কারনালে মহাজমায়েতে কৃষকরা (Farmer's Protest)। কারনালে চাষিদের কর্মসূচী বানচাল করতে আগে থেকেই কড়া ব্যবস্থা নিয়েছিল পুলিশ। জারি হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। রাস্তায় রাস্তায় তৈরি হয়েছে ব্যারিকেড। এসবের তোয়াক্কা না করেই আজ কারনালে মহাজমায়েত করেছে কৃষকরা। কৃষি আইনের বিরুদ্ধে সচিবালয় গেরাও করে বিক্ষোভের পরিকল্পনাও আছে কৃষকদের। বর্ষীয়াণ কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল বলেছেন, পুলিশ চাষিদের মাথা ফাটিয়ে দেবে বলেছে, সরকার কড়া শান্তির বিধান দিয়েছে, এসবের তোয়াক্কা না করেই নিজেদের দাবিদাওয়া নিয়ে প্রতিবাদ কর্মসূচী করছে কৃষকরা। Farmers' protest: Jind 'mahapanchayat' passes resolution to revoke farm laws কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত ২৮ অগস্ট হরিয়ানায় সড়ক অবরোধের ডাক দিয়েছিলেন আন্দোলনকারী কৃষকেরা। সেই অবরোধ তুলতে কারনালে ভয়ঙ্কর লাঠি চালায় পুলিশ। একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। তাতে দেখা যায়, কারনাল জেলার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট একদল পুলিশকর্মীকে বলছেন, কেউ যেন ব্যারিকেড না ভাঙে। যদি কেউ সেই চেষ্টা করে, তাঁদের মাথায় আঘাত করতে হবে। ওই ভিডিও দেখে হরিয়ানা সরকারের নিন্দায় মুখর হয় নানা মহল। এরপরে বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। একটিতে দেখা যায়,একটি ভিডিও ক্লিপে দেখা যায়, রাস্তার ওপরে খাটিয়া পেতে বসে আছেন কৃষকরা। এদিকে তিন কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে আছে গাড়ি, বাস এবং ট্রাক। অপর একটি ক্লিপে দেখা যায়, হেলমেট পরা দুই পুলিশকর্মী এক ব্যক্তির সঙ্গে তর্ক করছেন। সেই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে, তিনি গুরুতর আহত। তাঁর জামায় লেগে রয়েছে রক্ত। মাথায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে। তৃতীয় একটি ভিস্যুয়ালে দেখা যায়, বড় সংখ্যক পুলিশ হেলমেট পরে দাঁড়িয়ে আছে। পুলিশের অবশ্য পাল্টা দাবি, কৃষকরা লাঠি দিয়ে বিজেপির রাজ্য প্রধানের গাড়িতে আঘাত করেন। ওই এলাকা থেকে ৩০ কিলোমিটার দূরে বিজেপির বৈঠক হওয়ার কথা ছিল। কৃষকরা মিছিল করে সেদিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। সেদিন পুলিশের হাতে মার খেয়ে আহত এক কৃষক মারা গিয়েছেন সোমবার। কৃষকনেতা গুরনাম সিং চাদুনি জানিয়েছেন, হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশের ভূমিকায় প্রতিবাদের আঁচ কমার বদলে আরও বেড়ে যায়। ভারতীয় কিসান ইউনিয়নের নেতা গুরনাম সিংহ চাধুনি জানান, আরও বৃহত্তর আন্দোলনের পথে এগোনো হচ্ছে। গোটা হরিয়ানা জুড়েই রাস্তা অবরোধ, বিক্ষোভ শুরু হয়ে যায়। আজ কারনালে আন্দোলনকারীদের থামাতে ১০ কোম্পানি নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে, আশপাশের সমস্ত এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```