Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সীমান্তরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে শহিদ সেনা জওয়ান, পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যেই বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার রাতেও তেমনটাই হয়েছিল। রাজৌরি জেলায় সীমান্তরেখা বরাবর গোলা বর্ষণ করে পাক সেনা। মর্টার শেলিংয়ের আঘাতে শহিদ হন এক সেনা জওয়ান। এই ঘটনারই বদলা

সীমান্তরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে শহিদ সেনা জওয়ান, পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী

শেষ আপডেট: 12 June 2020 03:48

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যেই বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার রাতেও তেমনটাই হয়েছিল। রাজৌরি জেলায় সীমান্তরেখা বরাবর গোলা বর্ষণ করে পাক সেনা। মর্টার শেলিংয়ের আঘাতে শহিদ হন এক সেনা জওয়ান। এই ঘটনারই বদলা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে সীমান্তরেখা বরাবর অন্তত ১০টি পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সূত্রের খবর, পাক সেনাঘাঁটিগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাতে মূলত রাজৌরি জেলার পুঞ্চ এবং নৌশেরা সেক্টর বরাবর হামলা চালায় পাক সেনা। ওই এলাকাতেই রয়েছে তারকুন্ড সেক্টর। সেলহানেই দায়িত্বে ছিলেন নায়েক হরিচরণ সিং। পাক সেনাবাহিনীর মর্টার শেলিংয়ে শহিদ হয়েছে ওই জওয়ান। আহত হয়েছেন এক পুলিশকর্মী। ছুটিতে ছিলেন তিনি। নৌশেরা সেক্টরে তাঁর বাড়িতেই ছিলেন। তবে পাক সেনারা হামলার আঁচ পৌঁছয় সেখানেও। গোলা-বারুদের আঘাতে জখম হন ওই পুলিশকর্মী। প্রসঙ্গত, বুধবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে রাজৌরি সেক্টরে হামলা চালায় পাক সেনা। এলোপাথাড়ি গোলা বর্ষণ শুরু করে তারা। জম্মু ও কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ এবং কাঠুয়া এই তিনটি জেলার মাঞ্জাকোট, কেরি, বালাকোট, এবং কারোল মৈত্রন সেক্টর ক্ষতিগ্রস্ত হয় এই হামলায়। বৃহস্পতিবার এই ঘটনারই বদলা নিতে কাহাওয়ালিয়ান নল্লি সামহানি সেক্টর বরাবর পাক সেনাছাউনিকে নিশানা বানিয়ে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী।

```