Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উত্তরপ্রদেশে হাইওয়ের উপর ভেঙে পড়ল নির্মীয়মান ফ্লাইওভার, গুরুতর জখম ১

দ্য ওয়াল ব্যুরো: হাইওয়ের উপর ভেঙে পড়ল নির্মীয়মান ফ্লাইওভার। ঘটনাটি উত্তরপ্রদেশের বাস্তি জেলার। শনিবার সকালে এই ফ্লাইওভারটি ভেঙে পড়ে। গুরুতর ভাবে জখম হয়েছেন কর্মরত এক শ্রমিক। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যক্তির। প্রত্যক্ষদর্শীরা জানি

উত্তরপ্রদেশে হাইওয়ের উপর ভেঙে পড়ল নির্মীয়মান ফ্লাইওভার, গুরুতর জখম ১

শেষ আপডেট: 11 August 2018 05:19

দ্য ওয়াল ব্যুরো: হাইওয়ের উপর ভেঙে পড়ল নির্মীয়মান ফ্লাইওভার। ঘটনাটি উত্তরপ্রদেশের বাস্তি জেলার। শনিবার সকালে এই ফ্লাইওভারটি ভেঙে পড়ে। গুরুতর ভাবে জখম হয়েছেন কর্মরত এক শ্রমিক। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যক্তির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে লোহার বীমের উপর ফ্লাইওভারটি সাপোর্ট দেওয়া ছিল সেগুলো মাটিতে কাদায় গেঁথে গিয়েছিল। গত কয়েকদিন ধরেই ওই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। পুলিশের অনুমান, মাটি নরম থাকাতেই লোহার বীমগুলো বসে গিয়েছিল। আর তাঁর ফলেই ঘটে বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই নির্মীয়মান ফ্লাইওভার। লখনৌ থেকে ২০৫ কিলোমিটার দূরে রয়েছে এই হাইওয়ে (২৮ নম্বর জাতীয় সড়ক)। দ্রুত হাইওয়ে থেকে ফ্লাইওভারের ভাঙা অনশ পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। জাতীয় সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন ট্র্যাফিক আধিকারিকদের। জানা গিয়েছে, এই ফ্লাইওভার নির্মাতাদের সরাসরি সড়ক পরিবহণ মন্ত্রক থেকেই নিযুক্ত করা হয়েছিল। প্রায় ৬০ শতাংশ কাজ হয়ে গিয়েছিল। তারপরেই ভেঙে পড়ে ফ্লাইওভারটি। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগেই স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা ফ্লাইওভারের কাজ পর্যবেক্ষণও করে গিয়েছিলেন। কিন্তু তারপরেও কীভাবে আচমকা ফ্লাইওভারটি ভেঙে পড়ল এখন সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে প্রশাসন। জেলা শাসক রাজ শেখর বলেছেন, জেলাস্তরের প্রশাসনের তরফে ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে (এনএইচএআই) গোটা বিশয়টি জানানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা ক্ষতিয়ে দেখতে বলা হয়েছে এনএইচএআই-কে।    

```