Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ভ্যানচালকের ত্রাণ বিলি, নজির গড়লেন ত্রিপুরার গৌতম

দ্য ওয়াল ব্যুরো: ভ্যান চালিয়ে দিনে রোজগার গড়ে ২০০ টাকা। তারমধ্যেও তিলতিল করে জমিয়েছিলেন হাজার দশেক টাকা। লকডাউনের মধ্যে আশপাশের লোকজনের দুর্দশা সহ্য করতে না পেরে অবশেষে ভাঙলেন সঞ্চয়। প্রায় আট হাজার টাকার চাল, ডাল, আলু কিনে বিলিয়ে দিলেন ভ্যা

ভ্যানচালকের ত্রাণ বিলি, নজির গড়লেন ত্রিপুরার গৌতম

শেষ আপডেট: 12 April 2020 09:56

দ্য ওয়াল ব্যুরো: ভ্যান চালিয়ে দিনে রোজগার গড়ে ২০০ টাকা। তারমধ্যেও তিলতিল করে জমিয়েছিলেন হাজার দশেক টাকা। লকডাউনের মধ্যে আশপাশের লোকজনের দুর্দশা সহ্য করতে না পেরে অবশেষে ভাঙলেন সঞ্চয়। প্রায় আট হাজার টাকার চাল, ডাল, আলু কিনে বিলিয়ে দিলেন ভ্যানচালক গৌতম দাশ। ত্রিপুরার রাজধানী আগরতলার কাছেই সাধুটিলা গ্রাম। সেখানেই একটি ছোট্ট ঘরে থাকেন বছর পঞ্চাশের গৌতম। কয়েক বছর আগে মারা গিয়েছেন স্ত্রী। একার সংসার গৌতমের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে গৌতম বলেছেন, "জিনিসের তো অনেক দাম। কাজ করলেও আমাদের মতো রোজগারে এবেলা খেলে ওবেলার চিন্তা করতে হয়। আর.এখন তো কাজটাই নেই।" তারমধ্যে আবার লকডাউনের মেয়াদ বেড়ে গিয়েছে আরও দু'সপ্তাহ। সম্প্রতি চাল, ডাল, আলু কিনে ভ্যানে করে বাড়ি বাড়ি সেসব বিলি করেছেন গৌতম। অনেকে বলেন, মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে থাকলে অর্থনৈতিক অবস্থা কখনও অন্তরায় হয় না। উত্তর-পূর্বের ছোট্ট রাজ্যটির বাসিন্দা গৌতম যেন সেটাই প্রমাণ করলেন। গৌতমের এহেন ত্রাণ বিলির ঘটনা সোশ্যাল মিডিয়াতেও এসেছে। প্রশংসার বন্যা বইছে ত্রিপুরার বিভিন্ন ফেসবুক পেজে। আর গৌতম বলছেন, "আমার যদি আরও সামর্থ থাকত তাহলে আরও মানুষের কাছে চাল-ডাল পৌঁছে দিতে পারতাম।"

```