Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এনআরএসে ডোম চাই, শতাধিক ইঞ্জিনিয়ার, স্নাতকোত্তর সহ আবেদন পড়ল ৮ হাজার

দ্য ওয়াল ব্যুরো: করোনাকালে ডোমের অভাব পড়েছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে। তার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল হাসপাতালের তরফে। আর তাতেই যা আবেদনপত্র জমা পড়েছে তা মাথা ঘুরিয়ে দিতে পারে। হাসপাতালে ডোমের কাজের জন্য এখনও অবধি আট হাজার আবে

এনআরএসে ডোম চাই, শতাধিক ইঞ্জিনিয়ার, স্নাতকোত্তর সহ আবেদন পড়ল ৮ হাজার

শেষ আপডেট: 23 July 2021 12:41

দ্য ওয়াল ব্যুরো: করোনাকালে ডোমের অভাব পড়েছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে। তার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল হাসপাতালের তরফে। আর তাতেই যা আবেদনপত্র জমা পড়েছে তা মাথা ঘুরিয়ে দিতে পারে। হাসপাতালে ডোমের কাজের জন্য এখনও অবধি আট হাজার আবেদন জমা পড়েছে বলে খবর। হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, এই আবেদনকারীদের মধ্যে পাঁচশোর কাছাকাছি স্নাতকোত্তর ও ইঞ্জিনিয়ার ডিগ্রির ছেলে ও মেয়েরা রয়েছেন। হাসপাতালে ৬টি ডোমের পদের জন্য আট হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে হাজার দুয়েকের বেশি স্নাতক। এন্তত ১০০ জন ইঞ্জিনিয়ার। পাঁচশোর কাছাকাছি স্নাতকোত্তর। এখনও অবধি ৭৮৪ জনকে ওয়াক-ইন ইন্টারভিউতে ডাকা হয়েছে যাদের মধ্যে আবার ৮৪ জন মহিলা। করোনার দ্বিতীয় ঝড় শুরু হওয়ার পরে সরকার সিদ্ধান্ত নিয়েছিল ১০ হাজার টাকা বেতনের চুক্তিভিত্তিক ‘কোভিড ডোম’ নিয়োগ করা হবে জেলা ও মহকুমা হাসপাতালগুলিতে। কোভিড আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলিতে মৃত্যু হয়েছে অনেকের। কোভিড রিপোর্ট আসার আগেও রোগীর মৃত্যু হয়েছে। এই মৃতদেহ ওয়ার্ড থেকে নিয়ে শববাহী গাড়িতে তোলা, শ্মশানে নিয়ে যাওয়া ইত্যাদি কাজের জন্য ডোমের প্রয়োজন পড়েছে। তাছাড়া হাসপাতালের মর্গে কোভিডে মৃত রোগীদের সংখ্যা বেড়েছে। মর্গ থেকে দেহ নিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার দায়িত্বও ডোমদের। গত দেড় বছরে এই কোভিড ডোমদের চাহিদা অনেক বেড়েছে। তাই শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। আর তাতেই এত হুড়হুড়িয়ে আবেদন জমা পড়ে। ডোমের কাজের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ক্লাস এইট পাশ। প্রার্থী ডোম সম্প্রদায়ের হলে ভাল এবং সংশ্লিষ্ট কাজে তাঁর দুই বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। কিন্তু যে প্রার্থীরা আদেন করেছেন তাঁদের অধিকাংশই ডোম সম্প্রদায়ের নন। এমনকি ওই কাজে তাঁদের পূর্ব অভিজ্ঞতাও নেই। হাজার দুয়েকের মতো প্রার্থী স্নাতক। স্নাতকোত্তর ও ইঞ্জিনিয়াররাও রয়েছেন। অনেকেই চতুর্থ শ্রেণির পদের চাকরি ভেবেই আবেদন করেছেন বলে মনে করা হচ্ছে। তাই বিজ্ঞপ্তিতে পদ সম্পর্কে আরও নির্দিষ্ট করে বলে দেওয়া উচিত ছিল বলেই মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

```