Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বহুজাতিক সংস্থায় কর্মরত তরুণীকে হেনস্থা, গুরগাঁওতে গ্রেফতার ৫

দ্য ওয়াল ব্যুরো: অফিস থেকে বাড়ি ফিরছিলেন বছর একুশের তরুণী। অভিযোগ, সেই সময়েই হেনস্থার শিকার হন তিনি। পুলিশ জানিয়েছে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। জিজ্ঞাসাবাদের জন্য আরও দু'জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গুরগাঁওতে। পুলিশ জানিয়েছে

বহুজাতিক সংস্থায় কর্মরত তরুণীকে হেনস্থা, গুরগাঁওতে গ্রেফতার ৫

শেষ আপডেট: 22 September 2018 02:47

দ্য ওয়াল ব্যুরো: অফিস থেকে বাড়ি ফিরছিলেন বছর একুশের তরুণী। অভিযোগ, সেই সময়েই হেনস্থার শিকার হন তিনি। পুলিশ জানিয়েছে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। জিজ্ঞাসাবাদের জন্য আরও দু'জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গুরগাঁওতে। পুলিশ জানিয়েছে একটি তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করেন ওই তরুণী। অভিযোগ, বৃহস্পতিবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় হেনস্থার শিকার হন তিনি। পুলিশের কাছে ওই তরুণী অভিযোগ জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ নিজের আবাসনে ফিরেছিলেন তিনি। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় একতলা থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পান । কী হচ্ছে তা দেখতে গিয়ে দেখেন বেশ কয়েকজন যুবক উদ্দাম পার্টিতে ব্যস্ত। আর সেই আওয়াজেই অতিষ্ঠ হয়ে উঠেছেন আবাসনের বাকি বাসিন্দারা। তরুণী জানিয়েছেন, একতলায় গোটা ঘটনা পর্যবেক্ষণ করার সময় তাঁর হাতে থেকে টিফিনবক্স পড়ে যায়। আর তখনই ওই যুবকদের নজরে পড়ে যান তরুণী। অভিযোগ, এরপর একজন মত্ত যুবক ফ্ল্যাট থেকে বেড়িয়ে এসে টেনে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনওমতে পালিয়ে আসেন তরুণী। বাড়ি এসে নিজের মা-বাবাকে সব ঘটনা খুলে বলায় তাঁরা সব ঘটনা প্রতিবেশীদের জানান। এরপর আবাসনের বাসিন্দারা ওই যুবকদের পার্টি বন্ধ করতে বলায় বাসিন্দাদের উদ্দেশ্যে তীব্র গালিগালাজ করতে শুরু করে ওই যুবকরা। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মুকেশ, অভিষেক, সচিন, সাওয়ান এবং অঙ্কিত নামের পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পালানোর চেষ্টা করেছিল আরও দু'জন। হেমন্ত আর কমল। তাদেরকেও পাকড়াও করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

```