Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জেলের ভিতর জঙ্গি-রক্ষী তুমুল দাঙ্গা! নিহত ২৪ আইএস জঙ্গি ও ৩ নিরাপত্তারক্ষী

দ্য ওয়াল ব্যুরো: তাজিকিস্তানের জেলের ভিতরে তুলকালাম পরিস্থিতি তৈরি করল জঙ্গিরা। এর জেরে নিহত হল ২৪ জন জঙ্গি ও তিন জন নিরাপত্তারক্ষী। রবিবার রাতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের কাছে অবস্থিত ভাখদাত শহরে জেলের ভিতরেই ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্

জেলের ভিতর জঙ্গি-রক্ষী তুমুল দাঙ্গা! নিহত ২৪ আইএস জঙ্গি ও ৩ নিরাপত্তারক্ষী

শেষ আপডেট: 21 May 2019 10:02

দ্য ওয়াল ব্যুরো: তাজিকিস্তানের জেলের ভিতরে তুলকালাম পরিস্থিতি তৈরি করল জঙ্গিরা। এর জেরে নিহত হল ২৪ জন জঙ্গি ও তিন জন নিরাপত্তারক্ষী। রবিবার রাতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের কাছে অবস্থিত ভাখদাত শহরে জেলের ভিতরেই ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। গত ছ'মাসের মধ্যে এটি ওই দেশের কারাগারে দ্বিতীয় প্রাণঘাতী দাঙ্গার ঘটনা।
সূত্রের খবর, জেলবন্দি থাকা আইএস জঙ্গিরা পালানোর পরিকল্পনা করে। পালাতে গিয়ে তিন জন নিরাপত্তারক্ষী ও পাঁচ বন্দিকে ছুরি দিয়ে খুন করে তারা। এর পরেই রক্ষী ও জঙ্গিদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। কয়েক ঘণ্টা পরে ২৪ জন জঙ্গিকে খতম করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জেলের অন্য নিরাপত্তারক্ষীরা। গন্ডগোলের সময় ওই জেলে প্রায় দেড় হাজার বন্দি ছিল বলে জানা গিয়েছে। জেল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তাজিকিস্তানের স্পেশ্যাল ফোর্সের প্রাক্তন কর্নেল গুলমুরাদ খালিমোভের ছেলে বেখরুজ গুলমুরাদ ২০১৫ সালে স্পেশাল ফোর্সের চাকরি ছেড়ে আইএসআইএস জঙ্গি সংগঠনে যোগ দেয়। বাবা গুলমুরাদ খালিমোভ তারপর সিরিয়ায় তাদের হয়ে যুদ্ধ করতে গিয়ে খতম হয়। এর পরেই গন্ডগোল শুরু হয়। উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে তাজিকিস্তানের অন্য একটি জেলে প্রায় একই ভাবে সংঘর্ষ লাগিয়েছিল আইএস জঙ্গিরা। তার  আগে গত বছর জুলাই মাসে তাজিকিস্তান বেড়াতে আসা বিদেশি পর্যটকদের ওপরেও আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এর পরে গত মার্চে প্রায় চার বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের শেষে পরাজিত হয় আইএস জঙ্গিরা৷ এর ফলে পুরোপুরি বিধ্বস্ত হয় এক সময়ে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গড়ে উঠা জঙ্গি সাম্রাজ্য৷ বেশির ভাগ জঙ্গিকেই জেলে ভরা সম্ভব হয়। কিন্তু তারা যে যে কোনও কিছুর বিনিময়ে ফের মাথাচাড়া দিয়ে উঠবে, তা রবিবারের ঘটনায় বুঝতে পারছে তাজাকাস্তা প্রশাসন।

```