Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বারামুলা এনকাউন্টার: উত্তর কাশ্মীরে খতম ৩ জঙ্গি, আহত ৩ নিরাপত্তারক্ষীও

দ্য ওয়াল ব্যুরো: বারামুলা এনকাউন্টারে শুক্রবার খতম হয়েছে ৩ জঙ্গি। এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি। সেনা-জঙ্গি সংঘর্ষে এক সেনা অফিসার-সহ মোট তিনজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর

বারামুলা এনকাউন্টার: উত্তর কাশ্মীরে খতম ৩ জঙ্গি, আহত ৩ নিরাপত্তারক্ষীও

শেষ আপডেট: 5 September 2020 03:36

দ্য ওয়াল ব্যুরো: বারামুলা এনকাউন্টারে শুক্রবার খতম হয়েছে ৩ জঙ্গি। এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি। সেনা-জঙ্গি সংঘর্ষে এক সেনা অফিসার-সহ মোট তিনজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে উত্তর কাশ্মীরের বারামুলা জেলায় পাট্টান এলাকার ইয়েডিপোরা অঞ্চলে শুক্রবার তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। উপত্যকার পুলিশের সঙ্গে এটা ছিল ভারতীয় সেনার যৌথ অভিযান। কিন্তু নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তল্লাশি অভিযানের বদলে নিমেষে শুরু হয় এনকাউন্টার। প্রাথমিক ভাবে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। সে প্রস্তাব না মেনে উল্টে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। সেনা সূত্রে খবর, গুলি লড়াই চলাকালীন দুই পরিবারের মোট ১২ জন সদস্যকে বন্দি বানিয়েছিল জঙ্গিরা। তাদের মধ্যে ছিলেন মহিলা এবং শিশুরাও। যৌথ বাহিনীর দীর্ঘক্ষণের চেষ্টায় শেষ পর্যন্ত এই বন্দিদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়েছেন নিরাপত্তারক্ষীরা। দু'পক্ষের সংঘর্ষে চোট পেয়েছেন ওকে সেনা আধিকারিক। তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের দু'জন স্পেশ্যাল অফিসার। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। আপাতত নিহত জঙ্গিদের নাম-পরিচয় এবং তারা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য সেটা জানার চেষ্টায় তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে জারি রয়েছে তল্লাশি অভিযান। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার খাতিরে সতর্কতা স্বরূপ নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে পুরো এলাকা।

```