Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

EXCLUSIVE: অধ্যক্ষের দায়িত্বে থাকা বিভাগের তিন পড়ুয়াই অকৃতকার্য! মুখ পুড়ল আর আহমেদ ডেন্টাল কলেজের

দ্য ওয়াল ব্যুরো: তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনিই বিভাগীয় ডিন। অথচ তাঁর বিরুদ্ধেই অভিযোগ, তাঁর কারণে মুখ পুড়ল এশিয়ার প্রাচীনতম আর আহমেদ ডেন্টাল কলেজের। শুধু প্রাচীনই নয়, দেশের অন্যতম সেরা ডেন্টাল কলেজগুলির মধ্যে একেবারে প্রথম সারিতেই

EXCLUSIVE: অধ্যক্ষের দায়িত্বে থাকা বিভাগের তিন পড়ুয়াই অকৃতকার্য! মুখ পুড়ল আর আহমেদ ডেন্টাল কলেজের

শেষ আপডেট: 21 June 2019 17:30

দ্য ওয়াল ব্যুরো: তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনিই বিভাগীয় ডিন। অথচ তাঁর বিরুদ্ধেই অভিযোগ, তাঁর কারণে মুখ পুড়ল এশিয়ার প্রাচীনতম আর আহমেদ ডেন্টাল কলেজের। শুধু প্রাচীনই নয়, দেশের অন্যতম সেরা ডেন্টাল কলেজগুলির মধ্যে একেবারে প্রথম সারিতেই রয়েছে শিয়ালদহের এই ঐতিহ্যশালী কলেজের নাম। অভিযোগ, নামী এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন গিরির অধীনে থাকা তিন ছাত্র অল ইন্ডিয়া ডেন্টাল সার্জারির স্নাতকোত্তর পরীক্ষায় ফেল করেছেন। উল্লেখ্য, বাকি সব রাজ্যের সব কলেজের সকলেই এই পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন। যদিও ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার প্রিন্সিপাল এবং আর আহমেদ ডেন্টাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর দিব্যেন্দু মজুমদার এই প্রসঙ্গে জানিয়েছেন, সারা দেশের কোন কলেজের কোন ছাত্র কী করলেন, সেটা আর আহমেদ কলেজের সঙ্গে তুলনাতেই আসে না। কারণ দেশের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানে এমন ঘটনা লজ্জাজনক। "ঠিক কী কারণে এমনটা ঘটল, সে বিষয়ে আমাদের কাছে কোনও অভিযোগ দায়ের করা হলে আমরা খতিয়ে তদন্ত করে দেখব।"-- বলেন তিনি। শুক্রবার সদ্য প্রকাশিত এমডিএস বা মাস্টার অফ ডেন্টাল সার্জারির ফাইনাল রেজাল্টে দেখা যাচ্ছে আর আহমেদ ডেন্টাল কলেজের প্রিন্সিপাল তপন গিরির নিজের ডিপার্টমেন্ট "প্রস্থডন্টিক্স এন্ড ক্রাউন ব্রিজ" বিভাগের তিন জন পরীক্ষার্থীর মধ্যে তিন জনই অকৃতকার্য! জানা গিয়েছে, এই ডিপার্টমেন্টে প্র‍্যাকটিক্যাল ক্লাসে সব চেয়ে বেশি জরুরি যে দু'টি জিনিস, সে দু'টি হল: সেরামিক ফার্নেস এবং কাস্টিং মেশিন। অভিযোগ, দু'টিই অনুপস্থিত আর আহমেদ কলেজে। এই বিষয়ে প্র্যাকটিক্যাল ক্লাস বাইরে করানো হয়। ফলে স্বাভাবিক ভাবেই স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীরা হাতেকলমে কাজ শেখার সুযোগ পাচ্ছেন না এই বিভাগে। সেই সঙ্গে অভিযোগ, প্রিন্সিপালের নিজের দায়িত্বে থাকা এই ডিপার্টমেন্টে রেগুলার থিয়োরি ক্লাস-ও হয় না। কিন্তু এই নিয়ে এত দিন কেউ কোনও অভিযোগ করেননি কেন? কলেজের অন্দরমহল সূত্রের খবর, তৃণমূলের স্নেহধন্য হওয়ার কারণে এই চিকিৎসক-নেতা তপন গিরির বিরুদ্ধে কেউ নাকি ভয়ে মুখই খোলে না। ডেন্টাল মহলে প্রচলিত রয়েছে, কলেজের যে কোনও বিষয়ে তিনিই শেষ কথা। তাঁর বিরুদ্ধে গলা তুলতে গিয়ে অনেককে বিপদে পড়তে হয়েছে বলেও শোনা যায়। কিন্তু এই বার সারা দেশের সামনে আর আঙমেদ কলেজের ছাত্রদের এই বিপর্যয়, কলেজের বর্তমান পরিস্থিতি নগ্ন করে দিয়েছে। প্রশ্ন উঠেছে, ডেন্টালের সর্বোচ্চ পর্যায়ে যে ছাত্ররা উঠে এসেছেন নিজেদের মেধার জোরে, তাদের কেন শিকার হতে হল কর্তৃপক্ষের গাফিলতির! অভিযোগ উঠেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কলেজে অডিটোরিয়াম, নীল সাদা রঙ, এসি রুম এবং ঝুলন্ত উদ্যান তৈরি হচ্ছে, অথচ শিক্ষার পরিকাঠামোর ন্যূনতম চাহিদাটুকুও পূরণ হচ্ছে না! ডিন তথা ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন গিরিকে টেলিফোন করে এ বিষয়ে প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলে অবশ্য তিনি "বাইরে আছি" বলে ফোন কেটে দেন। ডক্টর দিব্যেন্দু মজুমদার বলেন, "দেশের সেরা কলেজের একটি নির্দিষ্ট বিভাগে সব ছাত্রই যদি ফেল করেন, তার দায় একা ছাত্রদের নয় কখনওই। এ ক্ষেত্রে শিক্ষা বা প্রশিক্ষণের অভাব খুবই স্পষ্ট। আর আমি যদি ধরেই নিই ছাত্রেরা প্রস্তুত ছিলেন না পরীক্ষায় বসার জন্য, সে ক্ষেত্রে তাঁদের পরীক্ষায় বসতে দেওয়াই উচিত হয়নি বিভাগীয় প্রধানের তথা কলেজ কর্তৃপক্ষের। সারা দেশের সামনে কলেজের সম্মানের কথা ভেবে এই সিদ্ধান্তই নেওয়ার কথা।"

```