Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

মহিলার চোখ থেকে বেরল তিনটি জ্যান্ত মাছি, রক্ত-মাংস খাচ্ছিল, ডিম পাড়ছিল

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির হাসপাতালে যখন ভর্তি হয়েছিলেন মহিলা তখন তাঁর চোখের অবস্থা ভয়ঙ্কর। ডান চোখের পাতা ভারী, চোখের ভেতরে মনির চারপাশটা টকটকে লাল। চোখের কোণায় ঘা হতে হসেছে, জল পড়ছে অনবরত। চোখের সমস্যা মনে করে পরীক্ষা করতে গিয়েই চমকে ওঠেন

মহিলার চোখ থেকে বেরল তিনটি জ্যান্ত মাছি, রক্ত-মাংস খাচ্ছিল, ডিম পাড়ছিল

শেষ আপডেট: 22 February 2022 06:20

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির হাসপাতালে যখন ভর্তি হয়েছিলেন মহিলা তখন তাঁর চোখের অবস্থা ভয়ঙ্কর। ডান চোখের পাতা ভারী, চোখের ভেতরে মনির চারপাশটা টকটকে লাল। চোখের কোণায় ঘা হতে হসেছে, জল পড়ছে অনবরত। চোখের সমস্যা মনে করে পরীক্ষা করতে গিয়েই চমকে ওঠেন চিকিৎসকরা। কোনও অসুখ নয়, বরং চোখের ভেতরে বাসা বেঁধেছে তিনটি বটফ্লাই। তারা দিব্যি ডিম পাড়তেও শুরু করেছে। চোখের মাংস খেয়ে বেড়ে উঠেছে আড়েবহরে। মাছিরই একটি প্রজাতি বটফ্লাই। কুকুর, বিড়াল বা পশুদের শরীরেই এদের দেখা মেলে। ত্বক ভেদ করে ঢুকে প্রাণির শরীরের রক্ত-মাংস খেয়ে বড় হয়। আকারে ২ সেন্টিমিটারের মতো। কিন্তু মানুষের শরীরে এরা সচরাচর বাসা বাঁধে না। ওই মহিলার চোখে বটফ্লাই দেখে তাজ্জবই হয়েছিলেন ডাক্তাররা। দিল্লির বসন্ত কুঞ্জে ফর্টিস হাসপাতালে আমেরিকার একটি মহিলার চোখ থেকে তিনটি জ্যান্ত বটফ্লাই অস্ত্রোপচার করে বের করেছেন ডাক্তাররা। Fly shot maggots into woman's eye - UPI.com ফর্টিসের জরুরি বিভাগের প্রধান কনসালট্যান্ট ডা. মহম্মদ নাদিম বলছেন, ওই মার্কিন মহিলার ভ্রমণের নেশা আছে। মাস দুয়েক আগে তিনি আমাজনের জঙ্গলে গিয়েছিলেন। সেখান থেকেই শরীরে বটফ্লাইয়ের সংক্রমণ হয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। ডা. নাদিম বলছেন, ছয় সপ্তাহ আগে ওই মহিলার চোখ হঠাৎ করেই ফুলতে থাকে। প্রথমটা কিছু বোঝা যায়নি। কিন্তু ক্রমশ ডান চোখের ওপরের পাতায় ক্ষত তৈরি হয়। চোখ থেকে জল পড়ত সবসময়, সেই সঙ্গে জ্বালা, চুলকানি। চোখের ওপরের পাতাতেই বাসা বেঁধেছিল তিনটি বটফ্লাই। চোখের ত্বক ভেদ করে তারা ক্রমশ ঢুকছিল ভেতরে। জীবনচক্রও শুরু করে দিয়েছিল। আর বেশি দেরি হলে চোখের বিস্তর ক্ষতি হত বলেই মনে করছেন ডাক্তাররা। L to R: Close-up of the anterior end of a larva, showing the mandibles and one of the anterior spiracles. Adult of Dermatobia hominis, the human bot fly. Four larvae of Dermatobia hominis, removed from a human host. ১০ থেকে ১৫ মিনিটের অস্ত্রোপচারে তিনটি মাছি বের করে আনেন ডা. নারোলা ইয়াঙ্গার। তিনি জানিয়েছেন, অ্য়ানাস্থেশিয়ার দরকার পড়েনি। তিনটি বটফ্লাই জীবন্ত ছিল। তাদের ডিম থেকে লার্ভা বা ম্যাগট বের হতে শুরু করেছিল। মায়াসিস দেখা দিয়েছিল চোখে। এই লার্ভা চোখে ছড়িয়ে পড়লে আরও ক্ষতি হত। মায়াসিস এমন এক ধরনের সংক্রমণ যা বটফ্লাইয়ের থেকে হয়। এই ধরনের পরজীবীরা তাদের লার্ভা অন্য প্রাণির শরীরে ঢুকিয়ে দেয়। প্রাণির দেহরস, রক্ত-মাংস খেয়ে লার্ভা বড় হয়। নতুন করে জীবনচক্র শুরু করে। এমনও দেখা গেছে, স্ত্রী হিউম্যান বটফ্লাই (Dermatobia hominis) কোনও মশাকে পাকড়ও করে তার শরীরে ডিম পেড়ে উড়ে যায়। সেই ডিম মশার শরীরে বাড়তে থাকে। মশা  রক্ত খাওয়ার জন্য মানুষের শরীরে বসলে নিজের অজান্তেই বটফ্লাই এর ডিম বা লার্ভা  মানুষের চামড়ায় পৌছে দেয়। এরপর বটফ্লাই লার্ভা চামড়ার নীচে গর্ত করে ঢুকে পড়ে আর মানুষের কোষ খেয়ে বড় হতে থাকে। সেখানে ৫০ থেকে ৬০ দিনেরও বেশি সময় থাকে। পরিণত হলে সেগুলো ত্বক ভেদ করে শরীরের বাইরে বের হয়ে আসে। বটফ্লাই একসঙ্গে ৩০টিরও বেশি ডিম পাড়তে পারে। সেগুলো ত্বকের নীচে ফেটে লার্ভা বের হয়ে আসে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'               

```