Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

জম্মু-কাশ্মীরে গ্রেফতার তিন লস্কর জঙ্গি, উদ্ধার ২১ কেজি হেরোইন, এক কোটিরও বেশি নগদ টাকা

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারা পুলিশের হাতে পাকড়াও হয়েছে পাক মদতপুষ্ট একটি মাদক চক্র। যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা সকলেরই লস্কর-ই-তৈবার সঙ্গে সক্রিয় যোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরেই এই মাদক চক্রের উপর নজর ছিল

জম্মু-কাশ্মীরে গ্রেফতার তিন লস্কর জঙ্গি, উদ্ধার ২১ কেজি হেরোইন, এক কোটিরও বেশি নগদ টাকা

শেষ আপডেট: 11 June 2020 13:59

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারা পুলিশের হাতে পাকড়াও হয়েছে পাক মদতপুষ্ট একটি মাদক চক্র। যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা সকলেরই লস্কর-ই-তৈবার সঙ্গে সক্রিয় যোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরেই এই মাদক চক্রের উপর নজর ছিল উপত্যকার পুলিশের। অবশেষে গ্রেফতার হয়েছে তিনজন। বাকিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান। ধৃত তিনজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই তিন মাদক পাচারকারীর থেকে উদ্ধার হয়েছে ১.৩৪ কোটি টাকা। এছাড়াও উদ্ধার হয়েছে ২১ কেজি হাই-কোয়ালিটির হেরোইন, আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। পুলিশ জানিয়েছে, এইসব ছাড়াও উদ্ধার হয়েছে একটি টাকা গোনার মেশিন। পুলিশ জানিয়েছে, ধৃত তিন মাদক পাচারকারীর পরিচয় জানা গিয়েছে। মূল পাণ্ডার নাম ইফতিকার ইন্দ্রাবি। কুখ্যাত এই মাদক চালানকারীর খোঁজে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। এছাড়াও রয়েছে ইফতিকারের শ্যালক মোমিন পীর। তৃতীয় জনের নাম ইকবাল-উল-ইসলাম। এর তিনজনেই বেশ কয়েকবছর ধরে এই মাদক চক্রের সঙ্গে যুক্ত। তবে কেবল মাদক পাচার নয় লস্করের সঙ্গেও এদের সক্রিয় যোগাযোগ ছিল। পুলিশ জানিয়েছে এই মাদক চক্রের আড়ালে রয়েছে বিশাল বড় হাওয়ালা কারবার। সেখান থেকে মোটা টাকার যোগান দেওয়া হয় লস্কর-ই-তৈবাকে। অর্থাৎ মাদক চালান এবং হাওয়ালা কারবারের মুনাফা লাগানো হয় জঙ্গিদের নাশকতামূলক কাজে। এই ঘটনায় খুব তাড়াতাড়ি আরও অনেকেই ধরা পড়বে বলে আশাবাদী জম্মু ও কাশ্মীর পুলিশ। ইতিমধ্যেই হান্দওয়ারা থানায় ধৃতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলাও রুজু হয়েছে ধৃতদের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। এই মাদক চক্রের সঙ্গে আর কে কে যুক্ত তা জানতে শুরু হয়েছে অভিযান। পাকিস্তানে কাদের অঙ্গে এই তিন মাদক পাচারকারীর যোগাযোগ ছিল সেটাও জানার চেষ্টা করছে পুলিশ।

```