Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

উত্তর কাশ্মীরের নওগাম সেক্টরে সেনার গুলিতে খতম ২ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে সেনার হাতে ফের খতম দুই জঙ্গি। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, শনিবার সকালে উত্তর কাশ্মীরে নওগাম সেক্টরে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। যদিও এই দুই জঙ্গির নাম-পরিচয়

উত্তর কাশ্মীরের নওগাম সেক্টরে সেনার গুলিতে খতম ২ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র

শেষ আপডেট: 11 July 2020 04:14

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে সেনার হাতে ফের খতম দুই জঙ্গি। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, শনিবার সকালে উত্তর কাশ্মীরে নওগাম সেক্টরে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। যদিও এই দুই জঙ্গির নাম-পরিচয় এবং তারা কোন জঙ্গি সংগঠন যুক্ত সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। সেনাবাহিনী জানিয়েছে, আজ সকালে নওগাম সেক্টরের কাছে লাইন অফ কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। সীমান্ত দিয়ে যে জঙ্গি ঢুকবে সে খবর আগেই ছিল নিরাপত্তাবাহিনীর কাছে। তাই সজাগ ছিলেন নিরাপত্তারক্ষীরা। সন্দেহ হতেই অভিযান শুরু করেন তাঁরা। তখনই বারামুলা জেলার কাছে নওগাম  সেক্টরে সেনার গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে এই দুই জঙ্গি। দুটো একে-৪৭ রাইফেল ছাড়াও আরও বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে নিহত দুই জঙ্গির কাছ থেকে। https://twitter.com/ANI/status/1281792289119993856?s=19 সাধারণত জঙ্গি কার্যকলাপে উত্তপ্ত হয় দক্ষিণ কাশ্মীর। জঙ্গিদের বেশিরভাগ ঘাঁটিও রয়েছে কাশ্মীরের দক্ষিণ প্রান্তের বিভিন্ন জেলায়। তবে গত কয়েকদিন ধরে পাল্লা দিয়ে উত্তপ্ত হয়েছে উত্তর কাশ্মীরও। কয়েকদিন আগেই বন্দিপোরায় বিজেপি নেতা শেখ ওয়াসিম বারিকে খুন করেছে জঙ্গিরা। বিজেপি নেতার ভাই উমর সুলতান এবং বাবা বসির আহমেদ শেখও নিস্তার পাননি জঙ্গিদের নৃশংসতা থেকে। দুই জঙ্গির গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন তাঁরাও। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, এই ঘটনার দায় নিয়েছে স্থানীয় এক জঙ্গিগোষ্ঠী দ্য রেসিস্টান্স ফ্রন্ট। এই ফ্রন্ট নতুন তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, জইশ ই মহম্মদ, লস্কর ই তৈবা ও হিজবুল মুজাহিদিনের জঙ্গিদের নিয়েই এই ফ্রন্ট তৈরি হয়েছে। গতকাল এই বন্দিপোরা থেকেই গ্রেফতার হয়েছে লস্কর-ই-তৈবার এক জঙ্গি। জানা গিয়েছে, ওই জঙ্গির নাম রফিক আহমেদ। তার কাছ থেকে দুটি গ্রেনেড, একটি একে ৪৭, একটি বন্দুক ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে কয়েক দিন আগেই রফিক জঙ্গি দলে নাম লিখিয়েছিল বলে খবর। তাকে নির্দেশ দেওয়া হয়েছিল, হাজিন এলাকায় নাশকতা চালাতে। দরকার পড়লে নিরাপত্তারক্ষীদের দিকে গ্রেনেড ছুড়তেও বলা হয় তাকে। কিন্তু তার আগেই ধরা পড়ে রফিক। অন্যদিকে সীমান্তরেখা বরাবর ক্রমাগত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। গতকাল রাজৌরি জেলায় নৌসেরা সেক্টরে পাক গোলা বর্ষণে গুরুতর জখম হন হাবিলদার সম্বুর গুরুং। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

```