Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনন্তনাগে এনকাউন্টার, নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম ২ লস্কর জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তপ্ত অনন্তনাগ। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই লস্কর জঙ্গি। শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে লস্কর-ই-তৈবার দুই জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। নিরাপত্তারক্ষীদে

অনন্তনাগে এনকাউন্টার, নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম ২ লস্কর জঙ্গি

শেষ আপডেট: 22 February 2020 05:24

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তপ্ত অনন্তনাগ। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই লস্কর জঙ্গি। শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে লস্কর-ই-তৈবার দুই জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। নিরাপত্তারক্ষীদের এনকাউন্টারে নিহত হয়েছে এই দুই জঙ্গি। তবে লস্করের সঙ্গে যোগ থাক্লেও এই দুই জঙ্গির নাম-পরিচয় এখনও জানা যায়নি। ওই এলাকায় বেশ কয়েকজন লস্কর জঙ্গি লুকিয়ে রয়েছে গোপন সূত্রে এই খবর আগেই পেয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই মতোই তল্লাশি অভিযানে নেমেছিল সেনাবাহিনী। কিন্তু সার্চ অপারেশন শুরু হতেই টের পেয়ে যায় জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। অতর্কিতে সেনাবাহিনীর উপর গুলি ছুঁড়তে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। দু’পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই লস্কর জঙ্গির। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের শুক্রবার রাত থেকেই শুরু হয়েছিল গুলির লড়াই। বিজবেহারা এলাকার সানগামে শনিবার ভোররাতে খতম হয়েছে দুই জঙ্গি। তবে কোনও জওয়ানের হতাহতের খবর পাওয়া যায়নি। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে মৃত জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। একে-৪৭ রাইফেল ছাড়াও উদ্ধার হয়েছে একটি পিস্তল এবং গুলি। পাক মদত পুষ্ট জঙ্গি সংগঠন লসকর-ই-তৈবার সঙ্গে এই দুই জঙ্গির সয়ারসরি যোগ রয়েছে বলেও দাবি করেছে সেনাবাহিনী।

```