Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টেম্পো ও ভ্যানের উপর উল্টে গেল বিশাল ট্রাক! ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত তিন শিশু-সহ অন্তত ১৬

দ্য ওয়াল ব্যুরো: দু'টি টেম্পো গাড়ির উপরে উল্টে গেল দৈত্যাকার ট্রাক! ১৬ জন মৃত, আহতের সংখ্যা কম পক্ষে ১০। পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এই ঘটনায় চরম আতঙ্কের পরিবেশ। পুলিশ জানিয়েছে, জোরকদমে চলছে উদ্

টেম্পো ও ভ্যানের উপর উল্টে গেল বিশাল ট্রাক! ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত তিন শিশু-সহ অন্তত ১৬

শেষ আপডেট: 27 August 2019 08:31

দ্য ওয়াল ব্যুরো: দু'টি টেম্পো গাড়ির উপরে উল্টে গেল দৈত্যাকার ট্রাক! ১৬ জন মৃত, আহতের সংখ্যা কম পক্ষে ১০। পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এই ঘটনায় চরম আতঙ্কের পরিবেশ। পুলিশ জানিয়েছে, জোরকদমে চলছে উদ্ধারকাজ। ট্রাকের নীচে চাপা পড়া সকলকে বার করা সম্ভব হয়েছে। পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা দ্রুত পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। শাহজাহানপুরের রসা থানা এলাকার অন্তর্গত জামুকা তিরাহা অঞ্চলে হঠাৎই ঘটে যায় এত বড় দুর্ঘটনা। মৃত ১৬ জনের মধ্যে তিনটি শিশু ও এক মহিলা রয়েছে বলে সূত্রের খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড দ্রুত গতিতে ছুটে আসছিল একটি পণ্যবাহী ট্রাক। রাস্তার ক্রসিংয়ের কাছে এসে সেটি একটি ভ্যানকে সজোরে ধাক্কা মারে। সেই ভ্যান সোজা গিয়ে ধাক্কা মারে আর একটি টেম্পোকে। এই অবস্থায় ট্রাকটি সটান পাল্টি খেয়ে আছড়ে পড়ে টেম্পো ও ভ্যানের উপর। মৃতেরা সকলেই ভ্যানের যাত্রী ছিলেন বলে অনুমান। ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে, অবিলম্বে আহতদের চিকি‌ৎসার নজরদারির জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহত এবং মৃতদের উপযুক্ত আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। দুর্ঘটনার কারণে সারা দিন যান-চলাচল বন্ধ রয়েছে ওই জাতীয় সড়কে। দ্রুত ট্রাকটি সরানোর চেষ্টা করা হচ্ছে উদ্ধারবাহিনীর তরফে।

```