Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের উত্তপ্ত উপত্যকা, জম্মু-কাশ্মীরের ত্রালে খতম ১ জঙ্গি, জারি এনকাউন্টার

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল থেকে ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। দু'পক্ষের গুলির লড়াইয়ে দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরার ত্রালে খতম হয়েছে একজন জঙ্গি। যদিও তার পরিচয় এখনও জানা যায়নি। এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা জান

ফের উত্তপ্ত উপত্যকা, জম্মু-কাশ্মীরের ত্রালে খতম ১ জঙ্গি, জারি এনকাউন্টার

শেষ আপডেট: 26 June 2020 04:40

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল থেকে ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। দু'পক্ষের গুলির লড়াইয়ে দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরার ত্রালে খতম হয়েছে একজন জঙ্গি। যদিও তার পরিচয় এখনও জানা যায়নি। এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা জানতে জোরকদমে জারি রয়েছে তল্লাশি অভিযান। গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল ত্রালের চিওয়া উলার এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন। এই খবরের সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধে থেকেই যৌথ ভাবে এনকাউন্টার অভিযান শুরু করে ভারতীয় সেনার ৪২ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ। নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, এনকাউন্টার অভিযান শুরু হতেই তাঁদের উপস্থিতি টের পেয়ে যায় জঙ্গিরা। এরপর লুকিয়ে থাকা জঙ্গিরা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। দু'পক্ষের সংঘর্ষে নিকেষ হয়েছে এক জঙ্গি। চলতি বছর উপত্যকায় জঙ্গি দমন কার্যকলাপে মারাত্মক ভাবে সক্রিয় নিরাপত্তাবাহিনী। জম্মু-কাশ্মীরের অনাচেকানাচে থাকা জঙ্গি ঘাঁটি খুঁজে সেগুলো ধ্বংস করছেন নিরাপত্তারক্ষীরা। গত ছয় মাসে শতাধিক জঙ্গি খতম হয়েছে বিভিন্ন যৌথ এনকাউন্টারে। তাদের মধ্যে রয়েছে হিজবুল মুজাহিদিন, জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার কুখ্যাত কম্যান্ডাররা। শহিদ হয়েছেন বেশ কয়েকজন সেনা জওয়ান। তবে বিভিন্ন অভিযানে ব্যাপক ভাবে সাফল্যও পেয়েছে সেনাবাহিনী। হিজবুলের মোস্ট ওয়ান্টেড রিয়াজ নাইকু এবং জইশের কুখ্যাত ফৌজি ভাই নিকেষ হয়েছে এনকাউন্টারে। নিরাপত্তাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে জঙ্গি দমন অভিযানে উপত্যকার আমজনতা যেভাবে সহায়তা করেছে তা প্রশংসনীয়। গত কয়েকমাসে বারবার সংঘর্ষ হয়েছে সীমান্তবর্তী এলাকাতেও। নিয়ন্ত্রণরেখা বরাবর অসংখ্য বার যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর জুনের প্রথম সপ্তাহের মধ্যেই ২ হাজারেরও বেশি বার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। পায়ে সাংকেতিক ভাষায় লেখা আংটা বাঁধা পায়রা উদ্ধার হয়েছে আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে। ভারতীয় ভূখণ্ডের আকাশে চক্কর কাটা পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে সেনাবাহিনী। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। এর মধ্যে উপত্যকার পুলিশ প্রধান জানিয়েছেন, জম্মু-কাশ্মীরে জঙ্গি ঢোকাতে চাইছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংয়ের কথায় গোয়েন্দা রিপোর্ট অনুসারে পুঞ্চ এবং রাজৌরি সেক্টর দিয়ে উপত্যকায় জঙ্গি ঢোকাতে চাইছে হিজবুল, জইশ এবং লস্করের মতো জঙ্গি সংগঠন। এ কাজে পাকিস্তান সরাসরি তাদের সাহায্য করছে বলেও দাবি করেছেন দিলবাগ সিং। মূলত নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালানোর এদের পরিকল্পনা। তবে যোগ্য জবাব দিতে নিরাপত্তারক্ষীরাও যে তৈরি এই কথাও বলেছেন দিলবাগ সিং।

```