Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সদ্যোজাত মেয়েকে মাটিতে পুঁতে দিল কে! জীবিত অবস্থায় উদ্ধার করলেন গুজরাতের কৃষক

দ্য ওয়াল ব্যুরো: এ যেন রামায়ণের সীতা-কাহিনি! চাষ করতে করতে আচমকা শিশুকণ্ঠের (Newborn Baby) কান্নার শব্দ পেয়ে চমকে উঠতেই কৃষক (Farmer) দেখলেন মাটি থেকে বেরিয়ে আছে ছোট্ট একটি হাত! সঙ্গে সঙ্গে মাটি খুঁড়তেই (Buried) উদ্ধার (Rescued) হল সদ্যোজ

সদ্যোজাত মেয়েকে মাটিতে পুঁতে দিল কে! জীবিত অবস্থায় উদ্ধার করলেন গুজরাতের কৃষক

শেষ আপডেট: 5 August 2022 05:57

দ্য ওয়াল ব্যুরো: এ যেন রামায়ণের সীতা-কাহিনি! চাষ করতে করতে আচমকা শিশুকণ্ঠের (Newborn Baby) কান্নার শব্দ পেয়ে চমকে উঠতেই কৃষক (Farmer) দেখলেন মাটি থেকে বেরিয়ে আছে ছোট্ট একটি হাত! সঙ্গে সঙ্গে মাটি খুঁড়তেই (Buried) উদ্ধার (Rescued) হল সদ্যোজাত শিশুকন্যা। গুজরাতের (Gujrat) সবরকণ্ঠ জেলার গাম্ভোই গ্রামের এই ঘটনায় শিউরে উঠছেন সকলে।

পৌরাণিক কাহিনিতে রয়েছে, সীতার পিতা ছিলেন রাজা জনক। জমি চাষ করার সময়ে তাঁর লাঙলের আঘাতে ভূমি বিদীর্ণ করে সীতার জন্ম হয়। তবে এক্ষেত্রে জানা গেছে, কেউ বা কারা জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিয়ে গিয়েছিল সদ্য জন্মানো মেয়েটিকে। উদ্ধার করার পরে তাকে তুলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান ওই কৃষক। সে শ্বাস নিতে পারছিল না মাটি চাপা পড়ে যাওয়ায়। হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে।

কৃষকের অভিযোগ, সদ্যোজাত শিশুকন্যাকে মাটিতে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। শিশুটির বাবা-মার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে অজ্ঞাতপরিচয় পরিবারের বিরুদ্ধে।

৭০০ গ্রামের সদ্যোজাত, দু’মাস ধরে ‘ক্যাঙারু’ চিকিৎসায় বাঁচালেন সরকারি হাসপাতালের ডাক্তাররা


```