
শেষ আপডেট: 11 October 2018 12:04
গুগল প্রজেক্ট জিরো-এর সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ নাতালিয়া সিলভানোভিচ জানিয়েছেন, হোয়াটস অ্যাপ মেসেঞ্জার সফটওয়্যারের বাগ বা ত্রুটিটি আছে হোয়াটস অ্যাপ ভিডিওকলের সঙ্গে যুক্ত সফটওয়্যারে। তাঁরা এটিকে বলছেন , 'Memory corruption bug' এবং এটি আছে হোয়াটস অ্যাপের non-WebRTC video conferencing implementation সফটওয়্যারের সাথে।
গুগলের প্রজেক্ট জিরোর সাইবার সিকিউরিটি এক্সপার্টরা, এ বছরেরই অগস্ট মাসে এই বিপজ্জনক ত্রুটিটি আবিষ্কার করেন। এবং এই অক্টোবর মাসেই ত্রুটিটি ঠিক করেন। সবচেয়ে বিপজ্জনক হলো এই ভয়ঙ্কর ত্রুটিটি হোয়াটস অ্যাপের iOS এবং Android দুটো ভার্শনেই পাওয়া গেছে। অতএব প্রত্যেক মাসে যে এক কোটি পঞ্চাশ লক্ষ হোয়াটস অ্যাপ ইউজার হোয়াটস অ্যাপ করেন, তাঁরা অক্টোবরের আগে হ্যাকারদের আওতায় ছিলেন। তাঁদের কার ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। কারণ নেটিজেনরা এতদিন জানতেন ইমেল, ফেসবুক, ট্যুইটার হ্যাক করা সম্ভব। কিন্তু একটা মাত্র ভিডিও কল করে হোয়াটস অ্যাপ হ্যাক! কত লোকে হোয়াটস অ্যাপে গোপনীয় তথ্য পাঠান। সে সব হ্যাকড হয়ে থাকতে পারে! হোয়াটস অ্যাপ দিয়ে ঢুকে ফোনে থাকা সব তথ্য হ্যাকাররা গায়েব করে দিতে পারে ! হোয়াটস অ্যাপ গ্রাহকদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে ।
যেটা করতে পারেন
পুরোনো হোয়াটস অ্যাপ আন-ইনস্টল করে গুগুল প্লে থেকে নতুন হোয়াটস অ্যাপ ডাউনলোড করতে পারেন। আপাতত সমস্যার সমাধান করা গেছে ঠিকই। তবুও অচেনা কারও ভিডিও কল হোয়াটস অ্যাপ গ্রাহকদের ধরতে বারণ করছেন গুগল প্রজেক্ট জিরোর এক্সপার্টরা।