সচেতনতা বাড়াতে স্যানিটারি ন্যাপকিনের দীর্ঘ লাইন, বিশ্ব রেকর্ড মেডিক্যাল কংগ্রেসের
দ্য ওয়াল ব্যুরো: স্যানিটারি ন্যাপকিন ব্যাগ থেকে বের করাটাই বেশিরভাগ মহিলার কাছে লজ্জার। দেশের অধিকাংশ মহিলাই পিরিয়ডসের সময় এই লজ্জা পান।যা কাটাতেই অভিনব পদক্ষেপ নিল অল ইন্ডিয়া কংগ্রেস অফ অবস্টেট্রিকস এন্ড গাইনোকোলজি বা এআইসিওজি । খোলা প্রাঙ
শেষ আপডেট: 11 January 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: স্যানিটারি ন্যাপকিন ব্যাগ থেকে বের করাটাই বেশিরভাগ মহিলার কাছে লজ্জার। দেশের অধিকাংশ মহিলাই পিরিয়ডসের সময় এই লজ্জা পান।যা কাটাতেই অভিনব পদক্ষেপ নিল অল ইন্ডিয়া কংগ্রেস অফ অবস্টেট্রিকস এন্ড গাইনোকোলজি বা এআইসিওজি । খোলা প্রাঙ্গনে পর পর স্যানিটারি ন্যাপকিন সাজিয়ে তৈরি করা হলো একটি দীর্ঘ লাইন। অচিরেই যা বিশ্বের সবচেয়ে লম্বা লাইনের রেকর্ড ছুঁল।
মোট ৫০০ মেডিক্যাল কংগ্রেস কর্মী টানা সাড়ে সাত ঘণ্টা ধরে তৈরি করলেন দীর্ঘ প্যাড লাইন। মোট ১০,১০৫ টি স্যানিটারি ন্যাপকিন দিয়ে তৈরি ১,০৭৫ মিটারের দীর্ঘ লাইন। শুক্রবার বেঙ্গালুরুর খোলা প্রাঙ্গনে একের পর এক স্যানিটারি ন্যাপকিন সাজিয়ে রাখা হয়। যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিকিৎসকরাও।

এই উদ্যোগের পিছনে রয়েছে আরও একটি কারণ। স্ত্রী রোগ বিশেষজ্ঞ গীতা প্রমোদ জানাচ্ছেন, বেশিরভাগ মহিলা পিরিয়ডসের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। তাঁরা প্রাচীন পদ্ধতি অবলম্বন করে কাপড় ব্যবহার করেন। যা মারাত্মক অস্বাস্থ্যকর। কাপড় পরিচ্ছন্ন থাকলে ক্ষতি নেই, কিন্তু বেশিরভাগ সময়ই তা থাকে না বলেই রিপোর্ট। ২০১৭ সালের সমীক্ষা বলছে দেশের ৫৮ শতাংশ মহিলা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। তাই, স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার যাতে বাড়ে সেই বার্তা দিতেও এই অভিনব উদ্যোগ বলে জনান তিনি।
গিনেস বুক অফ রেকর্ডে বেঙ্গালুরুর স্যানিটারি ন্যাপকিনের লাইনটি সবচেয়ে দীর্ঘ। যা নজরে এসেছে ইউনিসেফেরেও।
পড়ুন-
https://www.four.suk.1wp.in/bengaluru-boy-jumps-before-train-after-mother-scolds-him-worried-cm-visited-hospital/