Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

করোনামুক্ত হল নিউজিল্যান্ড, শিথিল হবে লকডাউন! সাফল্যের কাহিনি শোনালেন জেসিন্ডা আর্ডেন

দ্য ওয়াল ব্যুরো: করোনা থেকে মুক্তির পথে দৃষ্টান্ত রাখল নিউজিল্যান্ড। কমিউনিটি ট্রান্সমিশন সম্পূর্ণরূপে রুখে দেওয়া গেছে জানালেন দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। ধীরে ধীরে তাঁরা গোটা দেশে লকডাউন শিথিল করার পথে। গত বছর ডিসেম্বর মাসে চিনে

করোনামুক্ত হল নিউজিল্যান্ড, শিথিল হবে লকডাউন! সাফল্যের কাহিনি শোনালেন জেসিন্ডা আর্ডেন

শেষ আপডেট: 28 April 2020 09:45

দ্য ওয়াল ব্যুরো: করোনা থেকে মুক্তির পথে দৃষ্টান্ত রাখল নিউজিল্যান্ড। কমিউনিটি ট্রান্সমিশন সম্পূর্ণরূপে রুখে দেওয়া গেছে জানালেন দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। ধীরে ধীরে তাঁরা গোটা দেশে লকডাউন শিথিল করার পথে। গত বছর ডিসেম্বর মাসে চিনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা এখন গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। শোচনীয় অবস্থা ইতালি ও আমেরিকার। বিপদ সীমার কাছেই রয়েছে বহু দেশ। এরই মধ্যে স্বস্তির খবর এল নিউজিল্যান্ড থেকে। কমিউনিটি ট্রান্সমিশন থেকে পুরোপুরি মুক্ত হতে পেরেছে সে দেশ। বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। যে ক'জন এখনও অসুস্থ আছেন, প্রত্যেকেই সুস্থ হওয়ার পথে। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন জানিয়েছেন, খুব শীঘ্রই দেশে লকডাউন শিথিল করা হবে। সরকারি কাজকর্ম শুরু করা হবে। তবে সকলকেই সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। সাধারণ মানুষকে এখনও যথেষ্ট সাবধান হয়ে চলতে হবে। মার্চের শেষে নিউজিল্যান্ডে পৌঁছয় করোনা সংক্রমণ। জেসিন্ডা বলেছেন, সে দেশে এই মহামারীর প্রাদুর্ভাব ছড়ানোর প্রথম দিন থেকেই সাবধানতা অবলম্বন করা হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল সব। বর্ডার সিল করে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সেই সঙ্গে চলে পরীক্ষা ও আইসোলেশন। তাই মৃতের সংখ্যা ১৯-এ থেমেছে। লকডাউন সফল হওয়ার কারণেই এই সাফল্য বলে মনে করছে জেসিন্ডার নেতৃত্বাধীন সরকার। লকডাউনের সঙ্গে দেশে যথেষ্ট পরিমাণে টেস্টও করানো হয়েছে। সন্দেহভাজন সকলকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করার কারণেই এত দ্রুত সাফল্য মিলেছে। অন্যান্য অনেক দেশের মতো পরিস্থিতি তৈরিই হয়নি। মৃত্যুর হার অনেকখানি আয়ত্তে রাখা গেছে। আক্রান্ত ১৪২৭ জন, অন্যান্য দেশের তুলনায় যা অনেক কম। বিশেষজ্ঞরা বলছেন, নিউজিল্যান্ডের অবস্থানও বেশ প্রান্তিক। বর্ডারগুলি খুব সহজে সিল করা যায়। এই বিষয়গুলোও সাহায্য করেছে এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধে জিততে। অকল্যান্ড ইউনিভার্সিটির বিজ্ঞানী পেটোসিস হ্যারিস বলছিলেন, নোভেল করোনাভাইরাসটি সংক্রামক হলেও কোন সুপার পাওয়ার যুক্ত নয়। তিনি আশাবাদী, মানবসভ্যতার কাছে এটি হার মানবেই। ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে শুধু। তবে পরিস্থিতি অনুকূল হলেও, নিউজিল্যান্ডের স্বাস্থ্য দফতর জানিয়েছে, লকডাউন তুলে নেওয়া মানে কিন্তু দেশ সম্পূর্ণ নিরাপদ-- এমনটা নয়। বিপদের আশঙ্কা এখনও আছে। শুধুমাত্র কমিউনিটি ট্রান্সমিশন বন্ধ হয়েছে। কিন্তু এখনও কিছু মানুষ অসুস্থ আছেন। নতুন করে কেউ সংক্রামিত হবেন না, এ কথা জোর দিয়ে বলা যায় না। তবে সাবধানতা অবলম্বন করে চললে সব কিছুই নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে। একই পথে হাঁটতে চলেছে দক্ষিণ কোরিয়া। সেখানেও এই মহামারীকে অনেকটা নিয়ন্ত্রণে আনা গেছে বলে শোনা গেছে। দেশে লকডাউনও শিথিল হতে চলেছে। রোগের প্রকোপ বেশ খানিক আয়ত্তে এসেছে অস্ট্রেলিয়াতেও।

```