নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতা জুড়ে মোদী-বন্দনা! ভুয়ো ছবি ছড়িয়ে কাঠগড়ায় বিজেপি
দ্য ওয়াল ব্যুরো: দুদিনের আমেরিকা সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতের প্রধানমন্ত্রীর এই মার্কিন সফরকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে চর্চা জারি রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমেরিকার প্রথম সারির খবরের কাগজ 'দ্য ন
শেষ আপডেট: 27 September 2021 17:40
দ্য ওয়াল ব্যুরো: দুদিনের আমেরিকা সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতের প্রধানমন্ত্রীর এই মার্কিন সফরকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে চর্চা জারি রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমেরিকার প্রথম সারির খবরের কাগজ 'দ্য নিউ ইয়র্ক টাইমসের' (The New York Times) প্রথম পাতার একটি ছবি। তা নিয়ে নেটমাধ্যমে রীতিমতো শোরগোল পড়ে গেছে।
ম্যাঞ্চেস্টার রান্না ঘরে ঝামেলা, রোনাল্ডো খেতে চাইছেন অক্টোপাসের স্যুপ!
কী আছে সেই ভাইরাল ছবিতে? দেখা যাচ্ছে সেটি ২৬ সেপ্টেম্বরের কাগজের প্রথম পাতা। ২৪ আর ২৫ তারিখ আমেরিকায় ছিলেন তিনি। গতকাল দেশে ফিরেছেন। ২৬ তারিখের নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় রয়েছে নরেন্দ্র মোদীর বিরাট ছবি। ভাইরাল ছবিতে দেখা গেছে প্রায় প্রথম পাতার অর্ধেক জুড়ে সেই ছবি ছাপা হয়েছে। সেই সঙ্গে ছবির উপরে শিরোনাম লেখা হয়েছে, "পৃথিবীর শেষ এবং শ্রেষ্ঠ ভরসা"। এখানেই শেষ নয়, শিরোনামের নীচে অপেক্ষাকৃত ছোট হরফে লেখা হয়েছে, "পৃথিবীর সবচেয়ে প্রিয়, সবচেয়ে ক্ষমতাশালী নেতা আজ আমাদের মধ্যে এসেছেন"।
নিউ ইয়র্ক টাইমসের এই ছবি দেখে নেট মাধ্যমে হইহই পড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই গর্বিত হিসেবে পোস্ট করেছেন, শেয়ার করেছেন এই ভাইরাল ছবি। তবে বাস্তবে এই ছবি সঠিক নয়, সম্পূর্ণ ভুয়ো।
২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় বড় করে মোদীর ছবি তো দূরের কথা, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কোনও খবরই ছাপা হয়নি। ভাইরাল ছবিটিকে একটু মন দিয়ে দেখলেই বোঝা যাবে তা বানানো। নকল ছবি। পর্যবেক্ষকরা বলছেন জি নিউজে পাবলিশ করা এক সপ্তাহ আগের এক ছবি এখানে ব্যবহার করা হয়েছে। তা মোদীর এবারের আমেরিকা সফরের ছবিই নয়। গোটা ঘটনায় কাঠগড়ায় বিজেপির আইটি সেল।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'