Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

New York Attack: মেট্রো স্টেশনে ধোঁয়ার বোমা! তারপরেই হয় শ্যুটআউট, প্রকাশ্যে নিউ ইয়র্ক হামলার ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: সাবওয়ে স্টেশনে এলোপাথাড়ি গুলি চলেছে নিউ ইয়র্কে (New York Attack)। মঙ্গলবার সকাল সকাল গোটা শহরে সেই নিয়ে হুলস্থূল। গুলির আঘাতে অন্তত ১৭ জন সাধারণ মানুষ গুরুতর জখম হয়েছেন বলে খবর। এবার নিউ ইয়র্কের সেই ব্রুকলিন সাবওয়ে

New York Attack: মেট্রো স্টেশনে ধোঁয়ার বোমা! তারপরেই হয় শ্যুটআউট, প্রকাশ্যে নিউ ইয়র্ক হামলার ভিডিও

শেষ আপডেট: 13 April 2022 04:52

দ্য ওয়াল ব্যুরো: সাবওয়ে স্টেশনে এলোপাথাড়ি গুলি চলেছে নিউ ইয়র্কে (New York Attack)। মঙ্গলবার সকাল সকাল গোটা শহরে সেই নিয়ে হুলস্থূল। গুলির আঘাতে অন্তত ১৭ জন সাধারণ মানুষ গুরুতর জখম হয়েছেন বলে খবর। এবার নিউ ইয়র্কের সেই ব্রুকলিন সাবওয়ে স্টেশনের হামলার ঠিক আগের মুহূর্তের ভিডিও ভাইরাল হল।

আরও পড়ুন: হাওড়া স্টেশনে সর্বস্ব খোয়ালেন দম্পতি, সাহায্যের নামে লুঠ

গুলি চালানোর আগে দুষ্কৃতীরা আগে ব্রুকলিন স্টেশনে ধোঁয়ার বোমা ফাটিয়ে দেয়। তাতে মাটির নীচের স্টেশন চত্বর ছেয়ে যায় সাদা ধোঁয়ায়। যাত্রীরা বিপদ আঁচ করে হন্যে হয়ে এদিক সেদিক ছুটতে শুরু করেন। যাত্রীদের বিভ্রান্ত করার জন্যেই এই ধোঁয়ার বোমা ফাটানো হয়েছিল। এরপরই এলোপাথাড়ি গুলি চালানো হয় স্টেশনে উপস্থিত লোকজনের মাঝে। আহত হন অনেকে।

https://twitter.com/IsaacAb13111035/status/1513881010307543055?s=20&t=vKAhxenXtIfLzULCPTUdCg

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে গুলি চালানোর ঠিক আগের মুহূর্তের ছবি। ব্যস্ত স্টেশনে মেট্রো থেকে সবে নেমেছিলেন যাত্রীরা। স্টেশন ভরে ওঠে ধোঁয়ায়। সকলেই হন্তদন্ত হয়ে ছুটতে থাকেন, কে কোন দিকে যাচ্ছেন আর ঠিক থাকে না। অনেককেই দেখা গেছে অসুস্থ হয়ে স্টেশনেই পড়ে গেছেন।

গতকালের এই হামলা নাড়িয়ে দিয়েছে নিউ ইয়র্ক প্রশাসনকে। হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন ব্রুকলিনের এই হামলা সম্পর্কে খবরাখবর নিয়েছেন, প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথাও বলছেন তিনি। হামলার আগের মুহূর্তের এই ভিডিও নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।  


```