
শেষ আপডেট: 14 April 2022 01:57
দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্কের ব্রুকলিন সাবওয়েতে বন্দুকবাজদের হঠাৎ হানার (New York Attack) ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। ভিড়ের মধ্যে হঠাৎই গুলির বর্ষণ শুরু হয়। মঙ্গলবার সকালের এই ঘটনায় নিউইয়র্ক পুলিশ একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে খবর।
ঘটনার পর থেকেই শহরজুড়ে অভিযুক্তদের সন্ধান চালাচ্ছিল পুলিশ। নিউইয়র্ক পুলিশ আগেই জানিয়েছিল, এ ব্যাপারে তদন্ত চলছে। বন্দুকবাজেরা এলাকায় থাকতে পারে বলে মনে করা হচ্ছিল। সেইমতই সন্ধেহ চালিয়ে একজন ৬২ বছরের ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম ফ্রাঙ্ক জেমস। পুলিশের অনুমান, বন্দুকবাজ দলের মধ্যে এই ছিল। এমনকি যে ধোঁয়ার বোমা ফাটানো হয়েছিল ভিড়ের মধ্যে সেটিও এই ব্যক্তির কাজ। পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করছে।
মঙ্গলবারের ঘটনায় কেউ নিহত না হলেও ১৩ জন গুরুতর আহত হয়েছিলেন। ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে, ধোঁয়ায় ভরে আছে সর্বত্র। আর প্রাণ বাঁচাতে স্টেশন থেকে পালাচ্ছে মানুষ। অনেকে ওই ধোঁয়াতেই অসুস্থ হয়ে পড়েন। তবে এই হামলার পেছনে কোনও জঙ্গি যোগ আছে কিনা তা স্পষ্ট নয়।
মেট্রো স্টেশনে ধোঁয়ার বোমা! তারপরেই হয় শ্যুটআউট, প্রকাশ্যে নিউ ইয়র্ক হামলার ভিডিও