Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বর্ষবরণের কাউন্টডাউন! পার্ক স্ট্রিট থেকে জেলা শহর, রাজপথে জনারণ্য

তিলোত্তমা কলকাতার পার্কস্ট্রিট থেকে জেলা শহর, সর্বত্রই রঙ ঝলমলে বাহারি আলোয় সেজে উঠেছে এলাকা। বছরের শেষ দিন বলে কথা। উপরি পাওনা হিসেবে, রবিবার। ফলে রাজপথ যেন জনারণ্য।

বর্ষবরণের কাউন্টডাউন! পার্ক স্ট্রিট থেকে জেলা শহর, রাজপথে জনারণ্য

শেষ আপডেট: 31 December 2023 22:41

দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটা টিক টিক করে এগোচ্ছে ১২টার দিকে। আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই শেষ আরও একটা বছর। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর পালা। 

তিলোত্তমা কলকাতার পার্কস্ট্রিট থেকে জেলা শহর, সর্বত্রই রঙ ঝলমলে বাহারি আলোয় সেজে উঠেছে এলাকা। বছরের শেষ দিন বলে কথা। উপরি পাওনা হিসেবে, রবিবার। ফলে রাজপথ যেন জনারণ্য।

বর্ষশেষের আনন্দের সাক্ষী হতে চান সকলেই। উপচে পড়া ভিড় রেস্তোরাঁগুলিতেও। বর্ষবরণকে কেন্দ্র করে বাড়তি ট্রেন চালানোর কথা আগেই জানিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের ভিড় সামলাতে পার্কস্ট্রিট এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে চারটি অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হয়েছে। এছাড়াও প্রতিটি মেট্রো স্টেশনে বিশেষত,  পার্কস্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নিরাপত্তা চোখে পড়ার মতো।

ভিড়ের কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজপথেও। পুলিশ সূত্রের খবর, পার্কস্ট্রিট ও লাগোয়া এলাকায় নজরদারির জন্য অন্যান্য দিনের তুলনায় এদিন অতিরিক্ত প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। শহরের অন্যান্য এলাকাগুলিতেও বর্ষবরণের রাতে বাড়তি পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 

সময়ের সঙ্গে বদলেছে জেলা শহরগুলির ছবিটাও। মেদিনীপুর থেকে বাঁকুড়া, কিংবা হুগলি, হাওড়া প্রতিটি শহরের রাজপথে বিশেষত চার্চ এলাকায় বাড়তি আলোর ব্যবস্থা রয়েছে। সেখানে মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো। একই সঙ্গে রয়েছে পর্যাপ্ত পুলিশি নজরদারিও।

সকলের মুখে একটাই কথা, আগামী যেন ভাল হয়। সুখের হয়। 


```