Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একবারও অফিসে আসেননি, কিন্তু নতুন সিইও-র জন্য উইপ্রোর শেয়ারের দাম বেড়েছে ৭০ শতাংশ

দ্য ওয়াল ব্যুরো : পাঁচ মাস আগে উইপ্রোর চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব নিয়েছিলেন থিয়েরি ডেলাপোর্টে। তিনি এখনও পর্যন্ত একবারও বেঙ্গালুরুতে সংস্থার সদর দফতরে আসেননি। ৫৩ বছর বয়সী ডেলাপোর্টে প্যারিস থেকেই চালাচ্ছেন কোম্পানি। বাড়ি থেকেই বারবার

একবারও অফিসে আসেননি, কিন্তু নতুন সিইও-র জন্য উইপ্রোর শেয়ারের দাম বেড়েছে ৭০ শতাংশ

শেষ আপডেট: 7 December 2020 08:09

দ্য ওয়াল ব্যুরো : পাঁচ মাস আগে উইপ্রোর চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব নিয়েছিলেন থিয়েরি ডেলাপোর্টে। তিনি এখনও পর্যন্ত একবারও বেঙ্গালুরুতে সংস্থার সদর দফতরে আসেননি। ৫৩ বছর বয়সী ডেলাপোর্টে প্যারিস থেকেই চালাচ্ছেন কোম্পানি। বাড়ি থেকেই বারবার ভারচুয়াল ট্যুর করেছেন বিশ্ব জুড়ে। কোম্পানির ম্যানেজার, অন্যান্য কর্মী ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। করোনা অতিমহামারীর মধ্যে বিদেশ সফরে নানা বিধিনিষেধ জারি হয়েছে। ভারচুয়াল মিটিং-এর মাধ্যমেই নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন ডেলাপোর্টে। কোম্পানির শীর্ষস্থানীয় ম্যানেজারের সংখ্যা ২৫ থেকে কমিয়ে করেছেন চার। অন্যান্য কোম্পানির সম্পত্তি কেনার ওপরে জোর দিয়েছেন। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কাস্টমারদের। পাঁচ মাসে কাস্টমারদের সঙ্গে ১৩০ টি ভিডিও কনফারেন্স করেছেন। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কয়েক বছরের চুক্তি করেছেন। ডেলাপোর্টে সিইও হওয়ার পরে উইপ্রোর শেয়ারের দাম বেড়েছে ৭০ শতাংশ। অতিমহামারীর পরিস্থিতিতে ভারতের আউটসোর্সিং ফার্মগুলির মধ্যে উইপ্রোর শেয়ারের দামই বেড়েছে সবচেয়ে বেশি। ডেলাপোর্টে চান, কোম্পানির এই সাফল্য আগামী দিনেও বজায় থাকুক। তিনি বলেন, "আমাদের ইন্ডাস্ট্রি এখন চাঙ্গা হয়ে উঠেছে। আমি চাই, উইপ্রো তার নিজের জায়গাটা ফিরে পাক। নিজের কাজটা আমি ভালই পারি।" উইপ্রোর সবচেয়ে বড় অংশীদার হলেন বিলিওনেয়ার ব্যবসায়ী আজিম প্রেমজি। কয়েক বছর ধরে অন্যান্য প্রতিযোগীর তুলনায় পিছিয়ে পড়ছে উইপ্রো। গত আর্থিক বছরে সংস্থার রাজস্ব বেড়েছে ৩.৯ শতাংশ। ওই সময় ইনফোসিসের রাজস্ব বেড়েছে ৯.৮ শতাংশ, টাটা কনসালটেন্সি সার্ভিসের রাজস্ব বেড়েছে ৭.১ শতাংশ। দু'বছর আগে দেশের তৃতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার জায়গা থেকে উইপ্রোকে সরিয়ে দেয় এইচসিএল টেকনোলজিস। গত আর্থিক বছরে তার রাজস্ব বেড়েছে ১৭ শতাংশ। ডেলাপোর্টের আগে উইপ্রোর সিইও ছিলেন আবিদালি নিমুচওয়ালা। তিনি ২০১৬ সালে ওই দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন, উইপ্রোকে ১৫০০ কোটি ডলারের কোম্পানি করে তুলবেন। কিন্তু চার বছরে সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেননি। ফরেস্টার রিসার্চ ইনকর্পোরেটেডের সিনিয়ার অ্যানালিস্ট বসুপ্রদা শ্রীনিবাসন বলেন, "ডেলাপোর্টে বিচক্ষণ ব্যক্তি। তিনি নিজের কাজটা যথেষ্ট গুরুত্ব দিয়ে করেন। কিন্তু লক্ষ্যপূরণ করা তাঁর পক্ষেও শক্ত হবে।" ডেলাপোর্টে লং ডিসট্যান্স রানিং ভালবাসেন। তিনি নিজেও স্বীকার করেছেন, উইপ্রোকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া সহজ হবে না। তাঁর মতে, ক্লায়েন্টদের সন্তুষ্ট করতে পারলেই কাজ হবে। তিনি বলেছেন, "প্রথম বছরে আমাদের কোম্পানির বিকাশের হার বৃদ্ধি করতে হবে। দ্বিতীয় বছরে আমাদের বিকাশের হার প্রতিযোগীদের স্তরে পৌঁছে যাবে। তৃতীয় বছরে আমরা প্রতিযোগীদের ছাড়িয়ে যাব।"

```