Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ থেকে কলকাতায় এসে নাবালিকাকে যৌন নিগ্রহ, ব্ল্যাকমেল! কুমিল্লার যুবক গ্রেফতার

বাংলাদেশ থেকে কলকাতায় এসে নাবালিকাকে যৌন নিগ্রহ, ব্ল্যাকমেল! কুমিল্লার যুবক গ্রেফতার

শেষ আপডেট: 10 October 2023 13:06

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ থেকে বিশেষ কাজে ভারতে এসেছিল সে। নিউ টাউন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। সেই বাড়িওয়ালারই ১৪ বছরের নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধরে যৌন নির্যাতন করে গেছে অভিযুক্ত। শুধু তাই নয়, চলছিল ব্ল্যাকমেলও। এতদিন ধরে ভয় কাউকে কিছু না বললেও শেষমেষ অসুস্থ হয়ে পড়ে কিশোরী। তাতেই সামনে আসে পুরো ঘটনা। আর তারপরেই অভিযুক্ত বাংলাদেশী যুবককে গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ। 

অভিযুক্তের নাম সোহেল রানা। তার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার গাজীপুর এলাকায়। বিশেষ কাজে কয়েক মাস আগে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিল সোহেল। নিউটাউনের বালিগুড়ি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে গত দু' মাস ধরে থাকছিল সে। 

সেই বাড়িওয়ালারই নাবালিকা মেয়েকে লাগাতার যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে সোহেলের বিরুদ্ধে। শুধু যৌন হেনস্থা নয়, চলছিল ব্ল্যাকমেলও। কাউকে কিছু জানালে ফল একদম ভাল হবে না বলে কিশোরীকে হুমকি দিয়ে রেখেছিল অভিযুক্ত। তাই কাউকেই কিছু জানায়নি নাবালিকা। তবে লাগাতার নির্যাতন এবং মানসিক যন্ত্রণায় ক্রমশ অসুস্থ হয়ে পড়তে শুরু করে সে। তখনই আর থাকতে না পেরে বাড়ির লোকের কাছে সব কথা খুলে বলে নিগৃহীতা। 

এরপরেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত বাংলাদেশী নাগরিক সোহেল রানাকে সোমবার রাতে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ। আজ মঙ্গলবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে।


```