Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আটলান্টিকে ফের ভাসবে টাইটানিক, ছুঁয়ে দেখবে সারা বিশ্বের উপকূল

দ্য ওয়াল ব্যুরো: সে সিনেমা যেন মাইলফলক গেঁথে দিয়েছিল প্রেমের ইতিহাসে। যে মাইলফলকে লেখা প্রেম আর বিচ্ছেদের রোমাঞ্চকর কাহিনি। কাহিনির আধার এক বিশাল বিলাসবহুল জাহাজ।  হ্যাঁ, ঠিকই ধরেছেন, টাইটানিক। জ্যাক আর রোজ়ের সেই অবিস্মরণী প্রেম নিয়ে যার স

আটলান্টিকে ফের ভাসবে টাইটানিক, ছুঁয়ে দেখবে সারা বিশ্বের উপকূল

শেষ আপডেট: 28 October 2018 19:04

দ্য ওয়াল ব্যুরো: সে সিনেমা যেন মাইলফলক গেঁথে দিয়েছিল প্রেমের ইতিহাসে। যে মাইলফলকে লেখা প্রেম আর বিচ্ছেদের রোমাঞ্চকর কাহিনি। কাহিনির আধার এক বিশাল বিলাসবহুল জাহাজ।  হ্যাঁ, ঠিকই ধরেছেন, টাইটানিক। জ্যাক আর রোজ়ের সেই অবিস্মরণী প্রেম নিয়ে যার সলিলসমাধি ঘটেছিল সিনেমার পর্দায়।

সিনেমা নির্মিত হয়েছিল বাস্তবের ঘটনার উপর ভিত্তি করেই। বাস্তবের সেই টাইটানিকের খোঁজ পরে মিলেছিল, আটলান্টিকের অতলে। ধ্বংসস্তূপ আগলে পড়ে ছিল কাঠামো। এ গল্পও জানেন সকলে। সিনেমা আর বাস্তব মিলিয়ে, মানুষের মনে যেন এক কাল্পনিক ছবি ধরা পড়ে গিয়েছে টাইটানিকের। কল্পনা এবার সত্যি হবে। কল্পনার ছবির সঙ্গে বাস্তবকে মিলিয়ে দেখার সুযোগ আসবে অচিরেই। সূত্রের খবর, ২০২২ সালে আঠলান্টিকের বুকে ভাসবে টাইটানিক। সেই একই রকম, পর্দার মতোই, ঐতিহাসিক বিলাসবহুল প্রাসাদোপম জাহাজ। আনুষ্ঠানিক ভাবে সে ঘোষণা করেও ফেলেছে অস্ট্রেলিয়ার ব্লু স্টার লাইন নামে একটি সংস্থা। এই টাইটানিকের যাত্রা শুরু হবে নিউ ইয়র্ক থেকে। তবে কোনও একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনো তার লক্ষ্য নয়। গোটা পৃথিবী যাতে এই টাইটানিক দেখতে পায়, তার জন্য সব মহাদেশের উপকূলেই এক বার করে ভিড়বে এই বিলাসতরী। ১৯১২ সালে সেই সলিল সমাধি হওয়া টাইটানিকের আদলেই তৈরি করা হবে একে। ২,৪৩৫ জন যাত্রী বহন ক্ষমতার এই জাহাজে থাকবে তিনটি শ্রেণির কেবিন। থাকবে ৮৩৫টি কেবিন। অত্যাধুনিক প্রযুক্তি ইঞ্জিন আর র‌্যাডারও থাকবে তাতে। বিশ্বের যে কোনও প্রান্তের মানুষই টিকিট কাটতে পারেন এই জাহাজের। তবে এই টাইটানিকে জ্যাক আর রোজ়ের দেখা হবে কি না সেটা এখনও রহস্যই।

```