Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রীষ্মকালে বদলে যাচ্ছে সরকারি কর্মচারীদের অফিস টাইম, বিদ্যুৎ খরচ কমাতে কোন রাজ্যে এমন সিদ্ধান্ত

দ্য ওয়াল ব্যুরো: সরকারি অফিস মানেই দশটা পাঁচটা ডিউটি। যদিও এবার সরকারি অফিস খুলবে সকাল সাড়ে সাতটায়। হঠাৎ এমনই ঘোষণা করল পাঞ্জাব (Punjab) সরকার। সরকারি অফিসের (office) এই নতুন নিয়ম সম্পর্কে ভিডিও বার্তায় জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগব

গ্রীষ্মকালে বদলে যাচ্ছে সরকারি কর্মচারীদের অফিস টাইম, বিদ্যুৎ খরচ কমাতে কোন রাজ্যে এমন সিদ্ধান্ত

শেষ আপডেট: 9 April 2023 10:50

দ্য ওয়াল ব্যুরো: সরকারি অফিস মানেই দশটা পাঁচটা ডিউটি। যদিও এবার সরকারি অফিস খুলবে সকাল সাড়ে সাতটায়। হঠাৎ এমনই ঘোষণা করল পাঞ্জাব (Punjab) সরকার। সরকারি অফিসের (office) এই নতুন নিয়ম সম্পর্কে ভিডিও বার্তায় জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আগামী ২ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত সকাল সাড়ে সাতটা থেকে দুপুর ২ টো অবধি কাজ হবে সরকারি দফতরে।

সূত্রের খবর, বিদ্যুতের খরচ বাঁচাতেই এই পদক্ষেপ। দুপুর বেলার সময় অর্থাৎ দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা অবধি বিদ্যুতের বেশি লোড কমাতেই এই সময়সূচীর পরিবর্তন করা হল।

মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ভিডিও বার্তায় জানিয়েছেন, কর্মচারীদের (employee) গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচানোর জন্য না, বরং পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড (পিএসপিসিএল) এর সর্বোচ্চ লোড ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কর্মচারীদের মতামত নেওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে খুশি পাঞ্জাবের সরকারি কর্মচারীরা। তাঁরাও বিকেলের আগে কাজ সেরে ফেলতে পারবেন।

এই সময়সূচিকে স্বাগত জানিয়েছেন অনেকেই তবে অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, এই নয়া সময় সামলাতে অসুবিধায় পড়তে হবে সরকারি কর্মীদের। তবে এই সমালোচনাকে নিয়ে ভাবছে না সরকার। কারণ সরকারের ধারণা, এই পরিবর্তন থেকে সুদূরপ্রসারী লাভ করা সম্ভব হবে।

মান দাবি করেছেন, ভারতে এই প্রথম বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি অফিসের সময় পরিবর্তন করা হচ্ছে। কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে এই ব্যবস্থা অনুসরণ করা হয়। তবে যে হারে বিদ্যুৎ সঙ্কট দেখা দিচ্ছে দেশে তাতে এই পাঞ্জাব সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছে অনেকেই।

এইডসে সংক্রামিত জেলের ৪৫ বন্দি, ঘুম উড়েছে জেল প্রশাসনের


```