Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

করোনার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা টেস্টও করবে ডুয়াল সেন্সর, ধরবে অন্য সংক্রমণও, বাজারে আনছেন টেক্সাসের বিজ্ঞানীরা

দ্য ওয়াল ব্যুরো: করোনার উপসর্গের সঙ্গে ইনফ্লুয়েঞ্জার অনেক মিল। তাছাড়া সর্দি-জ্বর বা নিউমোনিয়ার উপসর্গ দেখেও অনেক সময় বোঝা যায় না রোগী করোনায় আক্রান্ত কিনা। ইনফ্লুয়েঞ্জার রোগী বা সাধারণ জ্বরে আক্রান্তদের পৃথক করতে গেলেও উপায় সেই একটাই কোভিড

করোনার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা টেস্টও করবে ডুয়াল সেন্সর, ধরবে অন্য সংক্রমণও, বাজারে আনছেন টেক্সাসের বিজ্ঞানীরা

শেষ আপডেট: 26 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনার উপসর্গের সঙ্গে ইনফ্লুয়েঞ্জার অনেক মিল। তাছাড়া সর্দি-জ্বর বা নিউমোনিয়ার উপসর্গ দেখেও অনেক সময় বোঝা যায় না রোগী করোনায় আক্রান্ত কিনা। ইনফ্লুয়েঞ্জার রোগী বা সাধারণ জ্বরে আক্রান্তদের পৃথক করতে গেলেও উপায় সেই একটাই কোভিড টেস্টিং। সময় এবং খরচ দুটোই বেশি। তাই টেক্সাসের অস্টিন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক উন্নত সেন্সর যা করোনার থেকে বাকি রোগের পার্থক্য বুঝিয়ে দেবে। কোভিড টেস্টিং তো করবেই, তাছাড়া অন্য কোনও সংক্রমণ রয়েছে কিনা সেটাও ধরে দিতে পারবে। “করোনার দ্বিতীয় ধাক্কা আসতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া শীতের সময় জ্বর, নিউমোনিয়ার প্রকোপ বাড়ে অনেকটাই। এই সময় করোনার সংক্রমণ বাড়ার ঝুঁকিও রয়েছে। তাই এমন সেন্সর আমরা আনছি যা অনেক দ্রুত ও নির্ভুলভাবে সংক্রমণ পরীক্ষা করতে পারবে,” বলেছেন এই গবেষণার নেতৃত্বে থাকা ককরেল স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিকাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডেজি অ্যাকিনওয়ান্ডে।

কীভাবে করোনার সংক্রমণ ধরবে এই সেন্সর?

গবেষক ডেজি বলেছেন, এই সেন্সর ছোট মাইক্রো ইউএসবির মতো। এতে দু’রকম টেস্ট একবারে করা যাবে। রোগীর থেকে নেওয়া নমুনা এই সেন্সরের চিপে ফেললে এর বিশেষ প্রোটোটাইপ অ্যান্টিবডি স্ক্রিনিং করতে পারবে। এই সেন্সরের দুটো ভাগ বা সেগমেন্ট রয়েছে। একটি শুধুমাত্র করোনার সংক্রমণ ধরবে, অন্যটি ফ্লু বা অন্যান্য সংক্রমণ চিহ্নিত করবে। https://twitter.com/UTAustin/status/1276256678611165184 গবেষক বলছেন, রোগীর থেকে একবার নমুনা নিলেই একসঙ্গে অনেকগুলো টেস্ট কম সময় করা যাবে। শুধু ইনফ্লুয়েঞ্জা নয়, রোগীর শরীরে অন্য কোনও সংক্রমণ রয়েছে কিনা অথবা করোনার সঙ্গেই অন্য কোনও ভাইরাল ইনফেকশন বা জটিল রোগ বাসা বেঁধেছে কিনা সেটাও নির্ভুলভাবে চিহ্নিত করবে এই সেন্সর। অস্টিন ইউনিভার্সিটির গবেষক দিমিত্রি কিরেভ বলেছেন, শুধু করোনার সংক্রমণ ধরার মতো সেন্সরের প্রোটোটাইপও রয়েছে, তবে এই ডুয়াল সেন্সর আরও বেশি উন্নত। যে কোনও সংক্রমণ ধরতে পারবে। করোনা রোগী তো বটেই তাদের সংস্পর্শে আসা রোগীদেরও পরীক্ষা করে বলা যাবে তাদের শরীরে ভাইরাস ছড়িয়েছে কিনা অথবা সংক্রমণ ছড়াবার সম্ভাবনা আছে কিনা। কনট্যাক্ট ট্রেসিংয়ের কাজেও ব্যবহার করা যাবে এই ডুয়াল সেন্সর। এই ডিভাইসের ক্লিনিকাল ট্রায়ালের রিপোর্টও বেশ ভাল বলেই দাবি করেছেন অস্টিন ইউনিভার্সিটির গবেষকরা। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের অনুমোদনও পেয়েছে এই ডিভাইস। সব ঠিক থাকলে খুব দ্রুত বিশ্বের বাজারে আনা হবে বলে জানিয়েছেন তাঁরা।

```