Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাপা হল নতুন ৫০ টাকার নোট, জেনে নিন কতটা আলাদা পুরনোর থেকে

দ্য ওয়াল ব্যুরো: ভারতের রিজার্ভ ব্যাঙ্ক মঙ্গলবার প্রকাশ করল মহাত্মা গান্ধী সিরিজের নতুন ৫০ টাকার নোট। সবদিক থেকেই পুরনো ৫০ টাকার নোটের মতো দেখতে হলেও নতুন নোটে উল্লেখযোগ্য বদলটি ঘটেছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষরে। নতুন ৫০ টাকার নোটে

ছাপা হল নতুন ৫০ টাকার নোট, জেনে নিন কতটা আলাদা পুরনোর থেকে

শেষ আপডেট: 16 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতের রিজার্ভ ব্যাঙ্ক মঙ্গলবার প্রকাশ করল মহাত্মা গান্ধী সিরিজের নতুন ৫০ টাকার নোট। সবদিক থেকেই পুরনো ৫০ টাকার নোটের মতো দেখতে হলেও নতুন নোটে উল্লেখযোগ্য বদলটি ঘটেছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষরে। নতুন ৫০ টাকার নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে সই রয়েছে শক্তিনাথ দাসের। আরবিআই থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার ভারতের রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর শক্তিনাথ দাস স্বাক্ষরিত মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের নতুন ৫০ টাকার নোট প্রকাশ করছে। নতুন নোটের চেহারা সব ক্ষেত্রেই পুরনো নোটের মতোই থাকবে। একই সঙ্গে পুরনো ৫০ টাকার নোটও নতুনটির সঙ্গে বহাল থাকবে বলে জানানো হয়েছে। প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলের সই করা ৫০ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্ক আর ছাপাবে না। এখন ৫০ টাকার নোটে থাকবে নব নিযুক্ত গভর্নর শক্তিনাথ দাসের সই। ফ্লুরোসেন্ট নীল রঙের ৫০ টাকার নতুন নোট এক নজরে চিনে নেওয়ার জন্য নোটের সামনের দিকে যে বিষয়গুলি দেখে নিতে হবে সেগুলি হল ১. নোটটি স্বচ্ছ কাগজে ছাপা ২. ৫০ সংখ্যাটি দেবনাগরী হরফে লেখা ৩. মহাত্মা গান্ধীর ছবিটি আছে নোটের মাঝ বরাবর ৪. মাইক্রো অক্ষরে 'আরবিআই', 'ভারত' (হিন্দিতে), 'ইন্ডিয়া' এবং '50' ছাপা ৫. সিকিউরিটি থ্রেডে 'ভারত' (হিন্দিতে) ও 'আরবিআই' শব্দটি খোদাই করা ৬. মহাত্মা গান্ধীর ছবির ডানদিকে প্রমিস ক্লজে আরবিআই–এর প্রতীক ও গভর্নরের সই ৭. নোটের ডানদিকে অশোক স্তম্ভের ছবি ৮. জলছাপে মহাত্মা গান্ধীর ছবি ও সংখ্যা '50' ৯. নোটের ওপরে বাঁদিকে এবং নোটের নীচে ডানদিকে নম্বর প্যানেলের সংখ্যাগুলি ছোট থেকে বড় হয়েছে নোটের পেছন দিকে লক্ষ করার বিষয় হল ১. নোট ছাপানোর বছরটি বাঁদিকে উল্লিখিত ২. স্বচ্ছ ভারতের লোগো ও স্লোগান ৩. ভাষার প্যানেল ৪. হাম্পির রথের ছবি ৫. দেবনাগরী হরফে লেখা ৫০

```