Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬ আনা বাঙালিআনা ট্যাগ লাইনে বাংলায় আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক দলের

বাংলার রাজনৈতিক আকাশে আত্মপ্রকাশ করল আরও একটি রাজনৈতিক দল।  এর নাম তেজস জনকল্যাণ পার্টি।

১৬ আনা বাঙালিআনা ট্যাগ লাইনে বাংলায় আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক দলের

সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি রুবি গুপ্তা।

শেষ আপডেট: 17 January 2025 20:26

দ্য ওয়াল ব্যুরো: বাংলার রাজনৈতিক আকাশে আত্মপ্রকাশ করল আরও একটি রাজনৈতিক দল।  এর নাম তেজস জনকল্যাণ পার্টি। যাদবপুরের কৈবল্যধামে গড়়ে উঠেছে তেজসের পার্টি অফিস।

শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে পার্টির পথ চলা শুরুর কথা জানান সংগঠনের রাজ্য সভাপতি রুবি গুপ্তা। অতীতে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন রুবি। এদিন তিনি বলেন, "সাধারণ মানুষ মনে করেছেন নতুন দল আসা দরকার। তাই সকলের আবদার মেনেই ১৬ আনা বাঙালিয়ানা নিয়ে আমরা নতুন দল গড়লাম। যেভাবে সারা রাজ্যের মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি, তাতে আগামীদিনে তেজসই হবে বাংলার বিকল্প রাজনৈতিক দল।"

রুবি দেবী জানান, ইতিমধ্যে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া থেকে স্বীকৃতি পেয়েছে তেজস জনকল্যাণ পার্টি। ফলে আগামীদিনে রাজ্যের প্রতিটি নির্বাচনেই অংশ নেবেন তাঁরা। 

সংগঠনের রাজ্য সভাপতি বলেন, "মানুষের আর্থ সামাজিক বৈষম্য দূর করা দরকার। সেই লক্ষ্য থেকেই ২০২২ সালের শেষে নতুন দল গড়ার ভাবনা ছিল। এবার তার আত্মপ্রকাশ হল।" ইতিমধ্যে কলকাতা-সহ জেলায় জেলায় দলের কর্মকর্তারাও এদিন থেকেই কাজ শুরু করে দিয়েছেন বলেও জানান রুবি দেবী।


```