Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বভারতীর বিতর্কিত ফলক তুলে ফেলা হল, বসল রবি ঠাকুরের নাম

বিশ্বভারতীর এই ফলক নিয়ে তৃণমূল প্রতিবাদ জানিয়েছিল।

বিশ্বভারতীর বিতর্কিত ফলক তুলে ফেলা হল, বসল রবি ঠাকুরের নাম

শেষ আপডেট: 7 December 2023 07:45

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতীর ফলক বিতর্ক অবশেষে মোছার পথে। ইউনেস্কোর তরফে হেরিটেজ তকমা পাওয়ার পর বিশ্বভারতীর ভিতরে যে ফলক বসানো হয়েছিল, তাতে প্রধানমন্ত্রী তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদী এবং তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম লেখা ছিল। কিন্তু তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ছিল না। বুধবার সেই বিতর্কিত ফলক ভাঙা হল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে আগেই ফলক সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবার সন্ধের মধ্যেই সেই ফলক সরল।

ইউনেস্কোর তরফে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেওয়ার পর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর বাগানে একটি ফলক লাগিয়েছিলেন। সেই ঘিরেই বিতর্কের সূত্রপাত। আচার্য ও উপাচার্যের নাম থাকলেও রবি ঠাকুরের নাম ছিল না, এই অভিযোগ তুলে তৃণমূল প্রতিবাদ জানায়। শান্তিনিকেতনে ধর্নামঞ্চও তৈরি করা হয়েছিল। আশ্চর্যজনকভাবে সেখানে হাজির হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরাও। তৎকালীন ভিসি বিদ্যুৎ চক্রবর্তী বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি।

এরপরই সেই ফলক বাতিল করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রক। কেন্দ্রের তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়। এরই মধ্যে শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদও। আপাতত তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন সঞ্জয়কুমার মল্লিক। নতুন দায়িত্ব পাওয়ার পরই শিক্ষামন্ত্রকে চিঠি পাঠিয়েছিলেন তিনি। সেই চিঠি খতিয়ে দেখে দ্রুত ওই ফলক পরিবর্তন করার নির্দেশ আসে শিক্ষামন্ত্রকের তরফে। বুধবার সেখানে নতুন ফলক লাগানো হয়েছে। যেখানে রয়েছে রবি ঠাকুরের নাম। 


```