Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

'ভারত' নয়, নয়া সংসদ ভবন 'নিউ পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া' বিজ্ঞপ্তি জারি

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার নতুন সংসদ ভবন (New Parliament building) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। ২৮ মে ভবনের উদ্বোধন হলেও অধিবেশন শুরুর জন্য গণেশ চতুর্থীকে বেছে নিয়েছিল মোদী সরকার। দেশের নাম ইন্ডিয়া এবং ভারত নিয়ে বিতর্কের মধ্যে নয়

'ভারত' নয়, নয়া সংসদ ভবন 'নিউ পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া' বিজ্ঞপ্তি জারি

শেষ আপডেট: 19 September 2023 09:28

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার নতুন সংসদ ভবন (New Parliament building) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। ২৮ মে ভবনের উদ্বোধন হলেও অধিবেশন শুরুর জন্য গণেশ চতুর্থীকে বেছে নিয়েছিল মোদী সরকার।

দেশের নাম ইন্ডিয়া এবং ভারত নিয়ে বিতর্কের মধ্যে নয়া সংসদ ভবন (New Parliament building) কোন নামে পরিচিত হবে তা নিয়ে জোর জল্পনা ছিল। অনেকেই অনুমান করেছিলেন, 'পার্লামেন্ট হাউস অফ ভারত' রাখা হবে নতুন সংসদ ভবনের।

পুরনো ভবনে সোম ও মঙ্গলবারের ভাষণে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ইন্ডিয়া ও ভারত বিতর্ক সংসদে টেনে আনেন। দাবি করেন, দেশের ইন্ডিয়া নামকে গুরুত্বহীন করে দেওয়া যাবে না।

দেখা গেল লোকসভার সচিবালয় সংসদ ভবনের পরিচয় সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ইন্ডিয়া শব্দটিই রেখেছে। প্রেসিডেন্ট অফ ভারত, প্রাইম মিনিস্টার অফ ভারত, মিনিস্টারস অফ ভারত সেখানে অংশ নেবেন (New Parliament House of India)।

নতুন সংসদ ভবনের ঠিকানা- প্লট নম্বর ১১৯. নিউ দিল্লি ইস্ট, জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। জায়গাটি পুরনো সংসদ ভবনের জন্য বরাদ্দ জমির অংশ।

আরও পড়ুন: সংসদের নতুন ভবনের পথচলার অনুষ্ঠানেও নেই রাষ্ট্রপতি! মোদীকে খোঁচা তৃণমূলের


```