Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন অতিথিদের নিয়ে চরম ব্যস্ততা দার্জিলিং চিড়িয়াখানায়! কারা এল পাহাড়ে

চলতি বছরের জুলাই মাসে ৬ নতুন অতিথি এসেছিল এখানে। বছরের শেষে আবার নতুন পশুদের আগমন হল। 

নতুন অতিথিদের নিয়ে চরম ব্যস্ততা দার্জিলিং চিড়িয়াখানায়! কারা এল পাহাড়ে

দার্জিলিং চিড়িয়াখানায় সাদা বাঘ

শেষ আপডেট: 29 November 2024 18:41

দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিং চিড়িয়াখানায় এসেছে নতুন অতিথি। তাদের নিয়েই এখন চরম ব্যস্ততা। চিড়িয়াখানার কর্মীরা তো ব্যস্তই, সাধারণ মানুষেরও ঢল বেশি করেই নামছে তাদের দেখতে। 

হায়দরাবাদ থেকে একজোড়া সাদা বাঘ ও দুজোড়া সোনালি শিয়াল এসেছে দার্জিলিং চিড়িয়াখানায়। পুরুষ বাঘের বয়স ৪ ও বাঘিনির বয়স ৭। পরিবর্তে দার্জিলিং চিড়িয়াখানা থেকে এক জোড়া বেঙ্গল টাইগার এবং এক জোড়া করে গোল্ডেন ফেজেন্ট, সিলভার ফেজেন্ট, লেডি আর্মহার্স্ট ফেজেন্ট, চির ফেজেন্ট পাঠানো হয়েছে হায়দরাবাদ চিড়িয়াখানায়। সব পশুরাই সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চলতি বছরের জুলাই মাসে ৬ নতুন অতিথি এসেছিল এখানে। বছরের শেষে আবার নতুন পশুদের আগমন হল। 

যারা দার্জিলিং ঘুরতে গেছেন তাদের বেশিরভাগই অন্তত একবার হলেও এই চিড়িয়াখানায় গেছেন। এটি অত্যন্ত জনপ্রিয়। স্নো লেপার্ড থেকে শুরু করে হিমালয়ান নেকড়ে এবং লাল পান্ডার মতো প্রাণীও আছে এখানে। গত বছরের ডিসেম্বর মাসে দুটি সাইবেরিয়ান বাঘ আসে এই চিড়িয়াখানায়। তাদের নাম লারা ও আকামাস।

দার্জিলিংয়ের এই চিড়িয়াখানার নাম পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক। কর্তৃপক্ষ জানিয়েছে, হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে এসেছে এই নতুন অতিথিরা। তাছাড়া সম্প্রতি ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে চারটি রেড পান্ডা এবং জোড়া তুষারচিতার জন্ম হয় এখানে। সব মিলিয়ে এখন উত্তরবঙ্গের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই চিড়িয়াখানা।  

কয়েকদিন আগে দার্জিলিং গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্যোজাত সেই দুই তুষারচিতার নামকরণও করেছিলেন তিনি। ডার্লিং আর চার্মিং। পাশাপাশি নামকরণ করা হয় রেড পান্ডাদেরও। মুখ্যমন্ত্রী চারটি রেড পান্ডার নাম রাখেন হিলি, পাহাড়িয়া, ভিকট্রি ও ড্রিম। 


```