Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবির মধ্যে লুকিয়ে ও কার মুখ? কালো বিন্দুর ধাঁধায় আঁকা বিখ্যাত তারকাকে চেনেন

দ্য ওয়াল ব্যুরো: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion), কথাটির মধ্যেই লুকিয়ে আছে দৃষ্টিশক্তির যোগ! বলাই চলে এক একটা এমন ইলিউশন সহজেই আপনার পর্যবেক্ষণ ক্ষমতাকে এক গভীর চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। আপনি ওই ছবির ধাঁধা থেকে খুঁজতে থাকেন সঠিক উত

ছবির মধ্যে লুকিয়ে ও কার মুখ? কালো বিন্দুর ধাঁধায় আঁকা বিখ্যাত তারকাকে চেনেন

শেষ আপডেট: 25 June 2022 15:46

দ্য ওয়াল ব্যুরো: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion), কথাটির মধ্যেই লুকিয়ে আছে দৃষ্টিশক্তির যোগ! বলাই চলে এক একটা এমন ইলিউশন সহজেই আপনার পর্যবেক্ষণ ক্ষমতাকে এক গভীর চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। আপনি ওই ছবির ধাঁধা থেকে খুঁজতে থাকেন সঠিক উত্তর। যদিও সবসময় সেই উত্তর খোঁজা সহজ হয় না।

প্রায় প্রতিদিনই নেট পাড়ায় জড়ো হয় হাজারো এমন অপটিক্যাল ইলিউশন বা ছবির ধাঁধা। হ্যাঁ, একটি ছবি আপনি আপাতদৃষ্টিতে যেমন দেখছেন প্রকৃত পক্ষে তা নয়। ওই ছবির মধ্যেই লুকিয়ে থাকে ধাঁধা। যেমন শব্দ ছক বা সুডোকুর ক্ষেত্রে হয়, তেমনই এখানে আপনাকে খুঁজে নিতে হয় ছবির মধ্যে লুকিয়ে থাকা সারমর্মটিকে।

সম্প্রতি এমনই এক অপটিক্যাল ইলিউশন নেট পাড়ায় ছড়িয়ে পড়েছে। এই ইলিউশন আপনার দৃষ্টিশক্তির প্রখরতার পরীক্ষা নেবে। আপনাকে খুঁজে বার করতে হবে এই ছবির মধ্যে লুকিয়ে থাকা অন্য এক ছবিতে।

আপাত দৃষ্টিতে আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন অসংখ্য কালো বিন্দু। যা আপনার চোখকেই ধাঁধিয়ে দেবে। ত্রিমাত্রিক এই অপটিক্যাল ইলিউশনের মধ্যে লুকিয়ে বসে আছে একটি মানুষের মুখ! হ্যাঁ, মানুষের মুখ, তবে যেকোন মানুষের মুখ নয়। জগত বিখ্যাত এক সেলিব্রেটির মুখ উঁকি মারছে ওই কালো বিন্দুগুলির মধ্যে থেকে।

কী এখনও আপনি খুঁজে পেলেন না? এই ইলিউশন প্রস্তুতকারকদের দাবি, একমাত্র জিনিয়াসরাই এই ইলিউশন সলভ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কী সেই তালিকায় থাকছেন?

হ্যাঁ আপনিও খুব সহজে পারবেন এই বিন্দুগুলোর ভেতরে লুকিয়ে থাকা সেলিব্রেটিকে খুঁজে পেতে। আসুন একটু সাহায্য করা যাক। যাঁরা খুঁজে পাননি তাঁরা নীচের উল্লেখিত ট্রিকটি ব্যবহার করে চেষ্টা করুন দেখবেন সহজেই পেয়ে যাবেন এই ধাঁধার উত্তর।

আপনি কুকুর ভালবাসেন না বিড়াল? এই ইলিউশনই বলে দেবে আপনার মনের কথা

আপনি ছবিটি কীভাবে দেখছেন সেটার মধ্যেই লুকিয়ে আছে এই ধাঁধার উত্তর। মোবাইল, ল্যাপটপ যেখানেই আপনি দেখেন না কেন ছবিটির থেকে আপনি দূরে সরে যান। আপনি যত দূরে যাবেন ততই ছবিটি ধীরে ধীরে স্পষ্ট হবে আপনার চোখের সামনে।

এখুন বলুন তো কাকে দেখতে পেলেন এই ছবির মধ্যে? যাঁরা এখনও খুঁজে পাননি তাঁদের জন্য জবাব হল, এই ছবির মধ্যেই লুকিয়ে আছেন মাইকেল জ্যাকসন (Michael Jackson)! তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে এই বিশেষ ইলিউশনটি প্রকাশ করেছে ব্রিটেনের এক সংবাদ মাধ্যম।


```