Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে সিপিএমের দ্বিতীয় বাড়ি, গান্ধী জয়ন্তীতে হল গৃহপ্রবেশ

দ্য ওয়াল ব্যুরো: এ কে গোপালন ভবন ছিলই। দিল্লিতে আরও একটি বাড়ি করল সিপিএম। দীনদয়াল উপাধ্যায় মার্গে সিপিএমের নতুন ভবনের নামকরণ করা হয়েছে দলের প্রাক্তন সাধারণ সম্পাদক হরকিষেণ সিং সুরজিতের নামে। বুধবার, গান্ধী জয়ন্তীর দিন এই ভবনের উদ্বোধন করলেন

দিল্লিতে সিপিএমের দ্বিতীয় বাড়ি, গান্ধী জয়ন্তীতে হল গৃহপ্রবেশ

শেষ আপডেট: 2 October 2019 12:49

দ্য ওয়াল ব্যুরো: এ কে গোপালন ভবন ছিলই। দিল্লিতে আরও একটি বাড়ি করল সিপিএম। দীনদয়াল উপাধ্যায় মার্গে সিপিএমের নতুন ভবনের নামকরণ করা হয়েছে দলের প্রাক্তন সাধারণ সম্পাদক হরকিষেণ সিং সুরজিতের নামে। বুধবার, গান্ধী জয়ন্তীর দিন এই ভবনের উদ্বোধন করলেন বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। লুটিয়েন দিল্লি থেকে সব রাজনৈতিক দলের সদর দফতরই সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ ছিল বেশ কয়েক বছর আগে। সেইমতো পুরনো রাউস অ্যাভিনিউ বা এখনকার দীনদয়াল উপাধ্যায় মার্গে সব রাজনৈতিক দলকেই জমি দেওয়া হয়। ইতিমধ্যেই বিজেপি সদর দফতর সেখানে স্থানান্তরিত হয়েছে। নির্মাণ কাজ চলছে কংগ্রেস সদর দফতরেরও। সিপিএমের তরফে বলা হচ্ছে, একেজি ভবন যেমন দলের সদর দফতর ছিল, তেমনই থাকবে। সুরজিৎ ভবনকে দলের শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। ঝাঁ চকচকে নবনির্মিত কমিউনিস্ট অফিসের আন্ডারগ্রাউন্ডে রয়েছে তিনতি ফ্লোর। যার দুটিতে পার্কিং প্লাজা। মাটির উপরে রয়েছে ছ'তলা। সর্বোচ্চতলায় রয়েছে সাড়ে চারশ আসনের অডিটোরিয়াম। একটি মিটিং রুম এবং একটি ১৫০ আসনের সেমিনার হল। ২৫ জন করে থাকতে পারেন এমন চারটি ডরমেটরি ও পাঁচটি সিঙ্গল বেডরুমও রয়েছে সুরজিৎ ভবনে। বেশ কয়েক বছর ধরেই দলীয় সদস্যদের থেকে এই ভবন নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করছিল সিপিএম। এ দিন তারই গৃহপ্রবেশ হল। তারপর নতুন ভবনের সেমিনার রুমেই শুরু হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক। সিপিএমের কোঝিকোড় পার্টি কংগ্রেসেই স্বীকার করে নেওয়া হয়েছিল দলীয় সদস্যদের মতাদর্শগত মান কমছে। বিশেষ করে বাংলা, ত্রিপুরা, কেরলের মতো যে রাজ্যগুলিতে দল সরকার পরিচালনায় নেতৃত্ব দিয়েছে সেখানে সেখানে এই প্রবণতা ভয়াবহ জায়গায় গিয়েছে। ওই পার্টি কংগ্রেসেই প্রস্তাব গৃহীত হয়েছিল, কেন্দ্রীয় কমিটি থেকে জেলা কমিটি স্তর পর্যন্ত স্থায়ী পার্টি স্কুল গড়ে তোলা হবে। বাংলা সিপিএম-ও ভিআইপি রোডের ধারে বাগুইআটি জোড়ামন্দিরের কাছে নির্মল-মীরা ভবনকে স্থায়ী পার্টি স্কুল হিসেবে গড়ে তুলেছে। সেখানে জেলা থেকে দল এবং গণসংগঠনের নেতারা এসে মতাদর্শগত পাঠ নেন। একই ভাবে রাজ্যের নেতারা গিয়েও পাঠ নেবেন হরকিষেণ সিং সুরজিৎ ভবনে।

```