Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেকারত্ব কমাতে নয়া উদ্যোগ, ইন্টার্নশিপ স্কিম চালু বাংলায়

দ্য ওয়াল ব্যুরোঃ বেকারত্ব কমাতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। বাংলার পড়ুয়াদের জন্য শুরু করা হল সরকারি ইন্টার্নশিপ ব্যবস্থা। একবছরের ইন্টার্নশিপ করার সুযোগ থাকছে বাংলার পড়ুয়াদের। প্রতিবছর ৬ হাজার ছাত্রছাত্রী এই সুযোগ পাবেন। সোমবার নবান্ন থেকে

বেকারত্ব কমাতে নয়া উদ্যোগ, ইন্টার্নশিপ স্কিম চালু বাংলায়

শেষ আপডেট: 31 January 2022 11:49

দ্য ওয়াল ব্যুরোঃ বেকারত্ব কমাতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। বাংলার পড়ুয়াদের জন্য শুরু করা হল সরকারি ইন্টার্নশিপ ব্যবস্থা। একবছরের ইন্টার্নশিপ করার সুযোগ থাকছে বাংলার পড়ুয়াদের। প্রতিবছর ৬ হাজার ছাত্রছাত্রী এই সুযোগ পাবেন। সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম দেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। এদিনে মমতা বলেন, 'বাংলার পড়ুয়াদের জন্য এই সুযোগ থাকছে। সরকারি প্রকল্প গুলোর সঙ্গে পরিচিত করাব, এইসব প্রকল্প কিভাবে করা হয় তা শেখানো হবে।' কিন্তু এই ইন্টার্নশিপ করার জন্য যোগ্যতা কী প্রয়োজন? মমতা বলেন, 'স্নাতক পড়ুয়ারা পলিটেকনিক, আইটি বা সমতুল্য বিষয়ে যারা ৬০ শতাংশ তারা সুযোগ পাবেন।' এখানে ৪০ বছর বয়েসের সীমাও উল্লেখ করে দেন ম্ম। তিনি আরও বলেন, 'বছরে ৬ হাজার ইন্টার্ন নেওয়া হবে। তাদের ৫ হাজার করে বেতন দেওয়া হবে। প্রথমে ১ বছরের জন্য কাজের সুযোগ দেওয়া হবে, পরে যারা ভাল কাজ করবে তাদের সময়সীমা বাড়ানো হবে।' অনলাইনে আবেদন করা যাবে এই ইন্তারনশিপের জন্য। তারপর সিলেকশন কমিটি নির্বাচন করবে কাদের নেওয়া হবে। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস, ব্লক অফিস, সাব ডিভিশন ইত্যাদি ক্ষেত্রে কাজ করার সুযোগ দেওয়া হবে। শেষে সার্টিফিকেট দেওয়া হবে। তাতে উল্লেখ থাকবে গ্রেড, যা ভবিষতে পড়াশুনা বা চাকরির ক্ষেত্রে সুবিধা পাবে।

```