Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দুর্গাপুজো উপলক্ষে ফেসবুক, ইনস্টাগ্রামে নতুন ফিচার! জেনে নিন সেগুলো কী

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো ও নবরাত্রি উপলক্ষে ফেসবুক, ইনস্টাগ্রাম নিয়ে আসতে চলেছে নতুন একাধিক ফিচার। পারতপক্ষে এবছর ঘরে বসেই উৎসবে সামিল হবেন সবাই। ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে ঘরে বসেই নানা জায়গার পুজো দেখতে পারবেন। এইবছর স্টোরি, রিলস,

দুর্গাপুজো উপলক্ষে ফেসবুক, ইনস্টাগ্রামে নতুন ফিচার! জেনে নিন সেগুলো কী

শেষ আপডেট: 23 October 2020 12:08

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো ও নবরাত্রি উপলক্ষে ফেসবুক, ইনস্টাগ্রাম নিয়ে আসতে চলেছে নতুন একাধিক ফিচার। পারতপক্ষে এবছর ঘরে বসেই উৎসবে সামিল হবেন সবাই। ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে ঘরে বসেই নানা জায়গার পুজো দেখতে পারবেন। এইবছর স্টোরি, রিলস, পোস্টের সঙ্গে ব্যবহার করবেন #Durgapujo2020 , #ShubhoMahalaya, #FbDurgaPujo, #IgDurgaPujo । ফেসবুক ইনস্টাগ্রামের সার্চ অপশনে হ্যাশট্যাগ দিয়ে এগুলো লিখলেই সারা পৃথিবীর দুর্গাপুজোর ছবি বা পোস্ট দেখতে পারবেন। ভারতের ফেসবুক অফিসের ডিরেক্টর, মণীশ চোপড়া জানান, গত কয়েক মাসে নিউ নর্মাল দুনিয়ায় অনেকেই ফেসবুককেন্দ্রিক হয়ে পরেছেন। ফেসবুকের মাধ্যমে যে কোনও প্রান্তের মানুষ একে অপরের সঙ্গে তাড়াতাড়ি খুব সহজে যোগাযোগ করতে পারে। অনেকেই এবছর কাছের মানুষের থেকে দূরে, আবার বহু মানুষ বাইরে বেরোতে পারবেন না ভয়ে। সকলেই এই ফেসবুক, আর তার বিভিন্ন অ্যাপের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন জায়গার পুজো দেখতে পারবেন, পুজোর নানা আচার অনুষ্ঠানও দেখতে পারবেন। যেসব নতুন ফিচার আসতে জেনে নিন সেগুলো কী। ১. এআর এফেক্ট "PujoParikrama" র মাধ্যমে রাজ্যের, এমনকি দেশ বিদেশের নানা জায়গার পুজো, প্যান্ডেলের সুক্ষ কাজ দেখতে পারবেন। ২. এআর এফেক্ট #DurgaPujo" র মাধ্যমে ফোন একজায়গায় রেখে শুধু ঘাড় ঘুরিয়ে দেখে মা দুর্গার মুখ থেকে অসুরের মুখ পর্যন্ত দেখতে পারবেন। এতে মজা পাবে কমবয়সিরা। ৩. প্রথমবার ফেসবুক ও ইনস্টাগ্রামে জিফসে আসতে চলেছে দুর্গাপুজোর নানা দৃশ্য। সপ্তমী, অষ্টমীর দিন, কখনও ধুনুচি নাচের দৃশ্য, বা কখনও সিঁদুর খেলার দৃশ্য দেখা যাবে এই গিফসের মধ্যে। স্টোরি বা রিলসে ব্যবহার করতে পারেন। ৪. দুর্গাপুজো উপলক্ষে ইনস্টাগ্রামে বিশেষ ফিচার রিলসের মাধ্যমে ছোট ছোট ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন নতুন কিছু হ্যাশট্যাগ। শুধুমাত্র এইবারের পুজোর জন্য। যেমন- #AmarPujoReel, #DurgaPujoReel, #FeelKaroReelKaro, #ReelyPhataphatiPujo, #PujoDekhchiReelKorchi, #PujoFeelerShateyReel, #PujoReelChallenge । ৫. কলকাতার বেশ কয়েকজন সেলেব্রিটি যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রিতাভরি চক্রবর্তী, বং গাই, প্রিয়ম ঘোষ, ওয়ান্ডার মুন্না এনারা ফেসবুক ইনস্টাগ্রামে পুজো সেলিব্রেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চলেছেন। হ্যাশট্যাগ দিয়ে স্টোরি, রিলস, লাইভ সবকিছুই তারা করবেন বলে জানিয়েছেন। ৬. বিভিন্ন ক্লাবের সংগঠন থেকে জানানো হয়েছে তারা পুজোর প্রত্যেক দিন ফেসবুকের লাইভে থাকবেন। এর মাধ্যমে পুজোর আচার, অনুষ্ঠান দেখতে পারবেন। ঘরে বসেই মন্ত্র উচ্চারণ করে পুজোও দিতে পারবেন।

```