Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ডেল্টার পরে করোনার নতুন প্রজাতির হানা ব্রিটেনে, ভারতেও আক্রান্ত সাত

দ্য ওয়াল ব্যুরো: আবারও রূপ বদলে ফেলেছে করোনাভাইরাস? সার্স-কভ-২ ভাইরাসে ফের জিনগত বদল বা জেনেটিক মিউটেশন হয়েছে এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। কোভিডের ডেল্টা (Delta Plus) ভ্যারিয়ান্টই ভোল বদলে নতুন এক প্রজাতি তৈরি করেছে যা নাকি আরও বেশি ছো

ডেল্টার পরে করোনার নতুন প্রজাতির হানা ব্রিটেনে, ভারতেও আক্রান্ত সাত

শেষ আপডেট: 25 October 2021 05:00

দ্য ওয়াল ব্যুরো: আবারও রূপ বদলে ফেলেছে করোনাভাইরাস? সার্স-কভ-২ ভাইরাসে ফের জিনগত বদল বা জেনেটিক মিউটেশন হয়েছে এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। কোভিডের ডেল্টা (Delta Plus) ভ্যারিয়ান্টই ভোল বদলে নতুন এক প্রজাতি তৈরি করেছে যা নাকি আরও বেশি ছোঁয়াচে। করোনার এই নয়া প্রজাতির নাম এওয়াই.৪.২ (AY.4.2)। ব্রিটেনে ইতিমধ্যেই এই নতুন ভাইরাসের উপদ্রব শুরু হয়েছে। সংক্রমিতের সংখ্যা বাড়ছে। ব্রিটেন হেলথ সিকিউরিটি এজেন্সি খবর দিয়েছে, করোনার এই নতুন প্রজাতিকে চিহ্নিত করা হয়েছে VUI-21OCT-01 এই নামে। অক্টোবর থেকেই প্রজাতির খোঁজ মিলেছে। বিজ্ঞানীদের দাবি এটিও নাকি ডেল্টার মতোই সুপার-স্প্রেডার, অর্থাৎ দ্রুত একজনের থেকে অন্যজনে ছড়াতে পারে। ভারতেও এই প্রজাতি ঢুকে পড়েছে বলে মনে করছেন এ দেশের ভাইরাস বিশেষজ্ঞরা। ইন্ডিয়ান সার্স-কভ-২ জিনোমিক কনসোর্টিয়ামের বিশেষজ্ঞরা ৬৮ হাজার নমুনা নিয়ে পরীক্ষানিরীক্ষা করছেন। কোভিড রোগীদের নমুনায় থাকা ভাইরাল স্ট্রেনের জিনোম সিকুয়েন্স অর্থাৎ জিনের বিন্যাস বের করা হচ্ছে। সাত জনের শরীরে ওই ভাইরাল স্ট্রেন ঢুকেছে বলে মনে করা হচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বক্তব্য, ভাইরাসের এওয়াই.৪.২ (AY.4.2) প্রজাতি জটিল রোগের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই প্রজাতির জিনগত বিন্যাস বের করার পরেই কতটা সংক্রামক হতে পারে সে ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ডেল্টার পরে আরও এক প্রজাতির তাণ্ড শুরু হয়েছিল যার নাম সি.১.২ (C.1.2)। প্রথম খুঁজে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। বিজ্ঞানীরা বলছেন, এ বছর মে মাসে দক্ষিণ আফ্রিকায় কোভিডের এই নতুন প্রজাতির দেখা মেলে। এর পরে চিন, কঙ্গো প্রজাতন্ত্র, মরিশাস, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পর্তুগাল ও সুইৎজারল্যান্ডে সি.১.২ প্রজাতি ছড়িয়ে পড়ে। ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন, কোভিডের প্রথম ঢেউয়ে দক্ষিণ আফ্রিকায় সি.১ ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ে। মনে করা হচ্ছে, এই ভ্যারিয়ান্টেরই জিনের গঠন বিন্যাস বদলে সি.১.২ ভ্যারিয়ান্ট তৈরি হয়েছে। নতুন এই প্রজাতিকে ‘উদ্বেগজনক‘ (ভ্যারিয়ান্ট অব কনসার্ন) বলছেন বিজ্ঞানীরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```