গাছের গোড়ায় বসছে কংক্রিটের কাঠামো! ঝুঁকি বাড়ছে উপড়ে পড়ার, চিন্তায় পরিবেশবিদরা
দ্য ওয়াল ব্যুরো: ফের রাস্তার ওপর গাছের নিচে কংক্রিটের কাঠামো (Concrete Base) বানানোর কাজ দেখা গেল কলকাতায় (Kolkata)। পুরসভার (kolkata corporation) তরফে কলকাতার লৌদন স্ট্রিটে এমনই কাজ শুরু হয়েছে। অতীতে এই কাজের জন্য কম বিতর্ক হয়নি। ৪ হাজারের
শেষ আপডেট: 20 February 2022 13:16
দ্য ওয়াল ব্যুরো: ফের রাস্তার ওপর গাছের নিচে কংক্রিটের কাঠামো (Concrete Base) বানানোর কাজ দেখা গেল কলকাতায় (Kolkata)। পুরসভার (kolkata corporation) তরফে কলকাতার লৌদন স্ট্রিটে এমনই কাজ শুরু হয়েছে। অতীতে এই কাজের জন্য কম বিতর্ক হয়নি। ৪ হাজারেরও বেশি এমন কাঠামো বানাতে হয়েছিল, শুধুমাত্র জাতীয় শহুরে সবুজ নির্দেশিকা লঙ্ঘন করার কারণে
দক্ষিণ-মধ্য কলকাতার লৌদন স্ট্রিটে ফুটপাতের ওপর গাছগুলোর গোড়ায় এমন কাঠামো তৈরি হচ্ছে। ফুটপাতের থেকে এক ফুটের মত উচ্চতা হচ্ছে এই কাঠামোগুলোর। গাছের চারপাশে মাটি এবং তারপর বাইরের সীমানা হিসাবে ইটের স্তর রয়েছে।
গাছ ভেঙে পড়ার অন্যতম কারণ হিসেবে প্রকৃতিবিদরা, গাছের গুঁড়ি এবং গাছের গোড়ার চারপাশে এই ধরনের কংক্রিট কাঠামোকে দায়ী করেন। ২০১৯ সালে হাইকোর্ট এমন কাঠামো নিষিদ্ধ করে। তারপর থেকে পুরসভা এইসব কাঠামো ভেঙে শুরু করে। তবে নতুন করে কাঠামো তৈরি কথা অস্বীকার করেন এক পুরকর্তা। তিনি বলেন, 'শুধু কিছু ভেঙে যাওয়া পুরনো কাঠামো পুনরুদ্ধার হয়েছে।'
প্রতিবছরই বর্ষাকালে শহরে কয়েক হাজার গাছ উপড়ে পড়ে। এমনকি অসময়ের ঝড়েও অনেক গাছ ভেঙে পড়ে। আর তারফলে সাধারণ মানুষকে ভুগতে হয়। সম্পত্তিহানি থেকে আঘাত বা প্রাণহানি ঘটতে পারে এই কারণে। নষ্ট হয় সবুজ। প্রকৃতিবিদরা এমন ঘন ঘন গাছ ভেঙে পড়ার জন্য এই অত্যধিক কংক্রিটকে দায়ী করেন।
আরও পড়ুনঃ
বিয়ের পর প্রথমবার পর্দায় আসছেন ভি-ক্যাট! অনস্ক্রিন কেমিস্ট্রি দেখবে সকলে
কিন্তু কেন? প্রকৃতিবিদ অর্জন বসু রায় এই বিষয়ে ব্যাখ্যা করে বলেন, 'গাছের মূল একসঙ্গে বিকশিত হয়। তারজন্য প্ৰয়োজন পর্যাপ্ত সূর্যালোক এবং বাতাস৷ যদি এটি বাতাস এবং আলো না পায় তবে সেই অংশটি ধীরে ধীরে পচে যাবে। এটি গাছটিকে উপড়ে ফেলার জন্য দায়ী।'
এক সবুজ কর্মী বনানী কক্কর বলেন, 'আমি একটু অবাক হয়েছিলাম দেখে যে, পুরসভা আবার গাছের চারপাশে এমন কংক্রিটের কাঠামো তৈরি করেছে। এটি আরও আশ্চর্যজনক ছিল কারণ ২০১৯ সালে কলকাতা হাইকোর্ট গাছের আশেপাশে এই ধরনের কাঠামো অপসারণের নির্দেশ দেওয়ার পরে পুরসভা নিজেরাই হাজার হাজার কাঠামো ভেঙে ফেলেছিল।'
কলকাতা জুড়ে, গাছের গোড়ার চারপাশে এমন অনেকগুলি কাঠামো রয়েছে। পুরসভা এই কিছু কাঠামো ভেঙে দিলেও, এখনও হাজার হাজার বাকি পড়ে আছে শহরের বুকে গাছগুলির গোড়ায়।