Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বিবেদীর নেতৃত্বে ষষ্ঠ অর্থ কমিশনের নতুন কমিটি, পঞ্চায়েতের মানোন্নয়নে রাজ্যের বড় পদক্ষেপ

প্রশাসন সূত্রের খবর, কী কী কাজ করলে পঞ্চায়েতগুলির আর্থিক অবস্থার উন্নতি হবে, কীভাবে আরও পরিকাঠামোগত মানোন্নয়ন করা যায়, পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারি অর্থ আরও যথাযথভাবে কীভাবে ব্যবহার করা যায়, এসব নিয়েই পরিকল্পনা রূপায়ণ করবে এই কমিটি। 

দ্বিবেদীর নেতৃত্বে ষষ্ঠ অর্থ কমিশনের নতুন কমিটি, পঞ্চায়েতের মানোন্নয়নে রাজ্যের বড় পদক্ষেপ

প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

শেষ আপডেট: 18 December 2024 19:22

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের পঞ্চায়েতগুলির মানোন্নয়ন এবং যথাযথভাবে অর্থ খরচে পরিকল্পনা তৈরির জন্য ষষ্ঠ অর্থ কমিশনের নতুন কমিটি গড়ল রাজ্য।

পাঁচ সদস্যের এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। কমিটির বাকি চার সদস্য হলেন-অবসরপ্রাপ্ত প্রাক্তন আইএএস বর্ণালী বসু, প্রাক্তন ডব্লউবিসিএস আশিস চক্রবর্তী, ব্যাঙ্ক কর্তা রুমা মুখোপাধ্যায় এবং প্রাক্তন আইএএস অজয় ভট্টাচার্য।


প্রশাসন সূত্রের খবর, কী কী কাজ করলে পঞ্চায়েতগুলির আর্থিক অবস্থার উন্নতি হবে, কীভাবে আরও পরিকাঠামোগত মানোন্নয়ন করা যায়, পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারি অর্থ আরও যথাযথভাবে কীভাবে ব্যবহার করা যায়, এসব নিয়েই পরিকল্পনা রূপায়ণ করবে এই কমিটি। 

নবান্ন সূত্রের খবর, পঞ্চায়েত এলাকাগুলিতে বছরের পর বছর কর আদায়ের কাজ বাকি পড়ে রয়েছে। এ ব্যাপারেও কীভাবে কাজে গতি আনা যায় বা বকেয়া কর আদায় করা যায়, তা নিয়ে সিদ্ধান্ত নেবে এই কমিটি।

নবান্নের এক কর্তার কথায়, শুধু কর আদায় নয়, পঞ্চায়েত এলাকায় একাধিক পরিষেবা প্রদানের মাধ্যমে সরকারের আয় বৃদ্ধি করা যেতে পারে। এ সংক্রান্ত নানাবিধ সুযোগও রয়েছে। এ ব্যাপারেই যথাযথ পরিকল্পনা তৈরি করবে ষষ্ঠ অর্থ কমিশনের নতুন কমিটি। একই সঙ্গে কোথাও অর্থের অপচয় হচ্ছে কিনা, তাও খতিয়ে দেখবে এই কমিটি। এর ফলে সামগ্রিকভাবে রাজ্যের পঞ্চায়েতগুলির আর্থিক উন্নতি ঘটবে বলেই মত ওয়াকিবহাল মহলের।


```