Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোয়াইন ফ্লু ভাইরাসের দুটি নতুন 'ম্যান মেড' স্ট্রেন চিনে, বেআইনি ভ্যাকসিন প্রয়োগই কারণ বলে অনুমান

দ্য ওয়াল ব্যুরো: করোনার পরেই চিনে আতঙ্ক বাড়িয়েছিল আফ্রিকান সোয়াইন ফ্লু। শুয়োরের ফার্মগুলিতে মৃত্যু হয়েছিল হাজার হাজার শুয়োরের। এবার সেই আফ্রিকান সোয়াইন ফ্লু ভাইরাসেরই আরও দু'টি নতুন স্ট্রেনের খোঁজ মিলল চিনে! বিশেষজ্ঞদের অনুমান, নিষিদ্ধ কোন

সোয়াইন ফ্লু ভাইরাসের দুটি নতুন 'ম্যান মেড' স্ট্রেন চিনে, বেআইনি ভ্যাকসিন প্রয়োগই কারণ বলে অনুমান

শেষ আপডেট: 22 January 2021 03:33

দ্য ওয়াল ব্যুরো: করোনার পরেই চিনে আতঙ্ক বাড়িয়েছিল আফ্রিকান সোয়াইন ফ্লু। শুয়োরের ফার্মগুলিতে মৃত্যু হয়েছিল হাজার হাজার শুয়োরের। এবার সেই আফ্রিকান সোয়াইন ফ্লু ভাইরাসেরই আরও দু'টি নতুন স্ট্রেনের খোঁজ মিলল চিনে! বিশেষজ্ঞদের অনুমান, নিষিদ্ধ কোনো ভ্যাকসিন ব্যবহার করার কারণেই এই নতুন স্ট্রেনগুলির সংক্রমণ ছড়িয়েছে চিনে।চিনের চতুর্থ বৃহত্তম শুয়োর ফার্ম 'নিউ হোপ লিউই'-র তরফে জানানো হয়েছে, নতুন দু'টি স্ট্রেনের সংক্রমণে হাজারের বেশি শুয়োর নতুন করে আক্রান্ত হয়েছে। গবেষকরা বলছেন, আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের যে ভাইরাস স্ট্রেন, তাতে যে জিনগুলি রয়েছে, নতুন দু'টি স্ট্রেনে সেই জিনগুলির মধ্যে দু'টি অনুপস্থিত। এই নতুন স্ট্রেনের সংক্রমণে শুয়োরের মৃত্যুও কম। এই সংক্রমণের ফলে শুয়োর উতপাদন কম হচ্ছে, সদ্যোজাত শুয়োরগুলির স্বাস্থ্য খারাপ হচ্ছে। কিন্তু এর আগে যেমন মড়ক লেগেছিল, তেমনটা এখনও হয়নি। সংক্রমিত শুয়োরগুলিকে আলাদা রাখা হচ্ছে ফার্মগুলিতে। বেজিংয়ের পশুরোগ বিশেষজ্ঞ ওয়ায়নে জনসন জানিয়েছেন, আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের ভাইরাস মডিফায়েড হয়েই এই নতুন স্ট্রেন তৈরি হয়েছে। এমজিএফ ৩৬০ এবং সিডি টু ভি-- এই জিন দুটি নতুন স্ট্রেনে অনুপস্থিত। গবেষণা বলছে, এর ফলে এই নতুন স্ট্রেন শুয়োরগুলির দেহে প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। তবে এটি যে কোনও সময় ফোর নিজেকে মিউটেট করে কয়েক গুণ বেশি ক্ষতিকর হয়ে উঠতে পারে। এই অবস্থায় শুয়োরগুলিকে বাঁচানোর জন্য ও বিক্রি করার জন্য উদগ্রীব ব্যবসায়ীরা। ২০১৮-১৯ সালের আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের কারণে কয়েক হাজার কোটি টাকার পর্ক-ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছিল চিনে। এবার তাই অনেকেই আগাম টিকা দিচ্ছেন শুয়োরগুলিকে। কিন্তু আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের কোনও অনুমোদিত টিকা এখনও আবিষ্কৃত হয়নি। যেটি রয়েছে, সেটির লাইসেন্স বাতিল করা হয়েছে। কারণ সেই টিকার কারণে মানুষের দেহে ক্ষতি হয় বলে জানা গেছে গবেষণায়। এই ভ্যাকসিন ব্যবহার করা আইনত দণ্ডনীয়। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন সেই বাতিল টিকার কারণেই নতুন স্ট্রেন আক্রমণ করেছে শুয়োরগুলিকে। এই স্ট্রেন যে 'ম্যান মেড', প্রাকৃতিক ভাবে তৈরি হয়নি, তা একরকম স্পষ্ট হয়েছে গবেষণায়। তবে কারা কেন এই বেআইনি ভাইরাস ব্যবহার করছে, কীভাবেই বা তা হাতে পাচ্ছে, এ বিষয়ে এখনও চিনের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

```