Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

৩১ হাজারে নামল দৈনিক সংক্রমণ, অ্যাকটিভ রোগীর সংখ্যা আরও কম

দ্য ওয়াল ব্যুরো: ৪০ হাজার থেকে এক লাফে দৈনিক সংক্রমণ ৩০ হাজারে নেমে গেছে। গতকাল ৩৮ হাজারের কাছাকাছি ছিল নতুন সংক্রমণ। আজ আরও কম। সটান ৩১ হাজারে নেমে এসেছে। দৈনিক বৃদ্ধির হার কমাতেই এতদিন হিমশিম খাচ্ছিল স্বাস্থ্যমন্ত্রক। আজ এতদিন পরে সংক্রমণ

৩১ হাজারে নামল দৈনিক সংক্রমণ, অ্যাকটিভ রোগীর সংখ্যা আরও কম

শেষ আপডেট: 30 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ৪০ হাজার থেকে এক লাফে দৈনিক সংক্রমণ ৩০ হাজারে নেমে গেছে। গতকাল ৩৮ হাজারের কাছাকাছি ছিল নতুন সংক্রমণ। আজ আরও কম। সটান ৩১ হাজারে নেমে এসেছে। দৈনিক বৃদ্ধির হার কমাতেই এতদিন হিমশিম খাচ্ছিল স্বাস্থ্যমন্ত্রক। আজ এতদিন পরে সংক্রমণের কার্ভ কমায় আশায় বুক বেঁধেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দৈনিক সংক্রমণের হার কমছে এ কথা আগেই বলেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। দিল্লিতে গত কয়েকদিন ধরে সংক্রমণের হার কম। আট শতাংশ থেকে দৈনিক সংক্রমণের হার সাত শতাংশে নেমে গেছে। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে তিন হাজারের বেশি। গত কয়েকদিন ধরে যা সাড়ে চার হাজার ছাড়িয়ে গিয়েছিল। তবে মৃত্যুহার কিছুটা বেড়েছে দিল্লিতে। যদিও স্বাস্থ্য দফতর জানিয়েছে, রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্ট বাড়ানো হয়েছে, সংক্রমণে লাগাম পরানো যাবে আর কিছুদিনের মধ্যেই। দেশে এখন কোভিড রোগীর সংখ্যা ৯৪ লাখ ছাড়িয়েছে। তবে আশার কথা হল, কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা এখনও অবধি স্থিতিশীল আছে। গত কয়েকদিনে কোভিড অ্যাকটিভ কেস ফের বাড়তে শুরু করেছিল। অ্যাকটিভ রোগীর সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়েছিল। আজকের হিসেবে তা ফের কমে ৪ লাখ ৩৫ হাজারে পৌঁছেছে। অ্যাকটিভ কেসের হারও পাঁচ শতাংশের কম। দেশে এখন কোভিড পজিটিভিটি রেট তথা সংক্রমণের হার ৩.৮ শতাংশ। কিছুদিন আগেই বেড়ে ৪ শতাংশে পৌঁছেছিল। দিল্লিতেও সংক্রমণের হার কিছুটা কমেছে। তবে মহারাষ্ট্রে করোনা কার্ভ বেড়েই চলেছে। কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে, নতুন সংক্রমণও সাড়ে পাঁচ হাজারের বেশি। উত্তরপ্রদেশ, কেরল, কর্নাটকেও দৈনিক সংক্রমণের হার বেশি। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ায় দেশের এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর তথা আর নম্বরও বেড়ে গিয়েছিল একটা সময়। গত মাসে আর নম্বর নেমে গিয়েছিল ০.৮৮ পয়েন্টে। দিল্লিতে সংক্রমণ বৃদ্ধির পরে ফের আর নম্বর বাড়ে ০.৯৫ পয়েন্টে। তবে গত দু’সপ্তাহ আগেও চেন্নাইয়ের ইনস্টিটিউট অব ম্যাথেমেটিক্যাল সায়েন্সের গবেষকরা খবর দিয়েছিলেন আর নম্বর ফের ০.৯০ পয়েন্টে নেমে গিয়েছে। দেশের কয়েকটি রাজ্য তথা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে আর নম্বর বেড়েছে অনেকটাই। মহারাষ্ট্রেও আর নম্বর ০.৯১ থেকে বেড়ে ১.০৬ পয়েন্টে পৌঁছেছে। দিল্লিতে ০.৮৯, রাজস্থানে ১.০৯ থেকে বেড়ে ১.২২, মুম্বইতে ১.১২, কেরলে আর নম্বর ০.৮৭ পয়েন্ট থেকে বেড়ে ০.৯৪ পয়েন্টে পৌঁছে গেছে। করোনায় সুস্থতার হার ৯৪ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে। ৮৮ লাখেরও বেশি কোভিড রোগী সংক্রমণ সারিয়েছেন। মৃত্যুহারও কম। কেন্দ্রের হিসেবে ১.৪৫ শতাংশ। ১৪ কোটির বেশি কোভিড টেস্ট হয়েছে দেশে। গতকালই প্রায় ৯ লাখের কাছাকাছি নমুনা পরীক্ষা হয়েছে।

```