Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রকমারি চায়ের সঙ্গে বাংলার লোকগান নিয়ে খুলছে 'ক্যাফে দার্জিলিং'! উদ্বোধনে চাঁদের হাট

দ্য ওয়াল ব্যুরো: উদয় শংকর সরণীর ফিল্ম সার্ভিস স্টুডিও, এক সময় যেই বাড়িতে থাকতেন কিংবদন্তি নৃত্যশিল্পী স্বয়ং উদয় শংকর। এই বাড়িতে এখন যেমন ফিল্ম এডিটিং স্টুডিও, অডিও রেকর্ডিং স্টুডিও, ন্যাশনাল অ্যাকাডেমি অফ ফটোগ্রাফি আছে, রয়েছে অরিন্

রকমারি চায়ের সঙ্গে বাংলার লোকগান নিয়ে খুলছে 'ক্যাফে দার্জিলিং'! উদ্বোধনে চাঁদের হাট

শেষ আপডেট: 29 May 2023 09:59

দ্য ওয়াল ব্যুরো: উদয় শংকর সরণীর ফিল্ম সার্ভিস স্টুডিও, এক সময় যেই বাড়িতে থাকতেন কিংবদন্তি নৃত্যশিল্পী স্বয়ং উদয় শংকর। এই বাড়িতে এখন যেমন ফিল্ম এডিটিং স্টুডিও, অডিও রেকর্ডিং স্টুডিও, ন্যাশনাল অ্যাকাডেমি অফ ফটোগ্রাফি আছে, রয়েছে অরিন্দম গাঙ্গুলী ও খেয়ালী দস্তিদারের অভিনয় শিক্ষার প্রতিষ্ঠানও।

আর এই সব প্রতিষ্ঠানের মধ্যমণি হয়ে সম্প্রতি উদ্বোধন হল অভিনব ক্যাফের, 'ক্যাফে দার্জিলিং (New Cafe alert kolkata! 'Cafe Darejeeling' )'। ক্যাফেতে মিলবে নানা রকমের অভিনব দার্জিলিং চা। কেবল চা নয়, মিলবে নানা রকমের ইতালিয়ান থেকে কন্টিনেন্টাল খাবারও।

এই উপলক্ষে (New Cafe alert kolkata! 'Cafe Darejeeling') ন্যাশনাল অ্যাকৈডেমি অফ ফটোগ্রাফির সদস্যদের নিয়ে উদ্বোধন করা হল এক প্রদর্শনীরও।

এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার লোকগানে সন্ধে জমালেন বীরভূমের গিরিশ দাস বাউল। ক্যাফের কর্ণধার রাজকল্যাণ রায় জানালেন, 'এমন এক সাংস্কৃতিক পরিমণ্ডল পাওয়া যাবে এই ক্যাফেতে এলে। এখন থেকে সপ্তাহে তিন দিন বিভিন্ন ধরনের গান, কবিতা, আলাপচারিতায় মুখরিত থাকবে আমাদের এই ক্যাফে। এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন সব গানের ধারার শিল্পীরাও।’

সম্প্রতি এই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল অ্যাকাডেমি অফ ফটোগ্রাফির কর্ণধার তথা স্বনামধন্য আলোকচিত্র শিল্পী মধু সরকার, সংগীতশিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় সহ কাজী কামাল নাসের এবং মেহুলি ঠাকুর। এছাড়াও ছিলেন সংগীতপরিচালক চন্দন রায়চৌধুরী, তবলাশিল্পী দীপঙ্কর আচার্য, বাচিকশিল্পী দেবাশিস বসু, অভিনেত্রী খেয়ালী দস্তিদার, চিত্র পরিচালক সৌভিক মিত্র, অরুণ রায় ও রাজীব মুখোপাধ্যায়।

পরিচালক হিসেবে হাতে খড়ি রণদীপ হুডার, কবে পর্দায় আসবে ‘বীর সাভারকর’


```