Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জনতা কার্ফুর দিন জন্ম, তাই সদ্যোজাতর নাম রাখা হয়েছে করোনা! বিস্ময় ও সমালোচনা সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের আতঙ্কের মাঝেই নিরাপদে জন্মেছে সে। তাই পরিবারের লোকজন আদর করে নাম রাখলেন করোনা! কিন্তু এই করোনা কি আদৌ স্নেহের কোনও সম্বোধন হতে পারে? এই প্রশ্নই তুলেছেন নেটিজেনরা। যার কারণে পৃথিবীতে কয়েক হাজার মানুষ মারা গেছেন

জনতা কার্ফুর দিন জন্ম, তাই সদ্যোজাতর নাম রাখা হয়েছে করোনা! বিস্ময় ও সমালোচনা সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 26 March 2020 14:33

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের আতঙ্কের মাঝেই নিরাপদে জন্মেছে সে। তাই পরিবারের লোকজন আদর করে নাম রাখলেন করোনা! কিন্তু এই করোনা কি আদৌ স্নেহের কোনও সম্বোধন হতে পারে? এই প্রশ্নই তুলেছেন নেটিজেনরা। যার কারণে পৃথিবীতে কয়েক হাজার মানুষ মারা গেছেন, কয়েক লাখ মানুষ আক্রান্ত, সেটা একটি সদ্যোজাত শিশুর নাম হবে, এটা অনেকেই মেনে নিতে পারছেন না। চলতি সপ্তাহে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এই ঘটনায় জানা গেছে, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছিল সারা দেশে। এই অবস্থায় লকডাউন জরুরি হয়ে ওঠার পরে এক দিনের জনতা কার্ফু জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সূত্রের খবর, সোগাহুরা গ্রামের এক মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন। কার্ফু শুরু হওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগেই প্রসব যন্ত্রণা ওঠে তাঁর। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা তাঁকে গোরক্ষপুরেরই একটি হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পরেই একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা। দেশজুড়ে তখন করোনাভাইরাসের জেরে কার্ফু চলছে একদিনের। সেই কারণেই সদ্যোজাতের নাম 'করোনা' রাখার সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা।

গত বছরের শেষে চিনের হুবেই প্রদেশের উহান শহরে শুরু হওয়া এই ভাইরাসের সংক্রমণে সারা বিশ্বের কয়েকশো দেশের মানুষ আক্রান্ত। ইতালি ও স্পেনের অবস্থা ভয়াবহ, চিনকেও ছাপিয়ে গেছে মৃত্যুমিছিল। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে অন্যান্য দেশেও। এই অবস্থায় পরিবারের সবচেয়ে ছোট সদস্যকে করোনা নামে কী করে ডাকবেন পরিবারের সদস্যরা, তাই ভেবে পাচ্ছেন না অনেকে।

এ প্রসঙ্গে ওই শিশুকন্যার কাকা নীতেশ ত্রিপাঠি বলেন, "এই ভাইরাস যে অত্যন্ত মারাত্মক, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যে বিশ্বের প্রচুর মানুষ মারা গিয়েছেন। তবে আতঙ্কের জেরে অনেক ভাল অভ্যেসও তৈরি হয়েছে আমাদের। তাই এই ভাইরাস নিয়ে অযথা ভয় না পেয়ে সরকারের নির্দেশ মেনে চললেই আমরা সুরক্ষিত থাকব। আর মারণ ভাইরাসের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক হয়ে থাকবে আমাদের এই শিশু।"


```