Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাওয়ার তিন দিন পরেই ফের উদ্ধার বোমা! আতঙ্ক কাটছে না শ্রীলঙ্কায়

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ধারাবাহিক বোমা বিস্ফোরণের পরে পেরিয়েছে তিন দিন। তবে এখনও ছন্দে ফিরতে পারেনি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। নিহতের সংখ্যা বেড়ে চলেছে এখনও। এরই মধ্যে বুধবার বিকেলে রাজধানী কলম্বোয় ফের নতুন করে বোমা উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে

বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাওয়ার তিন দিন পরেই ফের উদ্ধার বোমা! আতঙ্ক কাটছে না শ্রীলঙ্কায়

শেষ আপডেট: 24 April 2019 21:16

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ধারাবাহিক বোমা বিস্ফোরণের পরে পেরিয়েছে তিন দিন। তবে এখনও ছন্দে ফিরতে পারেনি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। নিহতের সংখ্যা বেড়ে চলেছে এখনও। এরই মধ্যে বুধবার বিকেলে রাজধানী কলম্বোয় ফের নতুন করে বোমা উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই কলম্বোয় হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। রবিবার সকালের ভয়াবহ ওই ধারাবাহিক বিস্ফোরণে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩৬০ জন। জখম ৫০০-রও বেশি। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ ধারাবাহিক বোমা হামলা। রবিবার ইস্টার সানডে উদযাপনের সময়ে কলম্বোর তিনটি গির্জা, তিনটি হোটেল এবং আরও বেশ কয়েকটি জায়গায় এই বিস্ফোরণে নিহতদের মধ্যে ৩৮ জন বিদেশি বলে এখনও পর্যন্ত জানা গেছে। তাদের মধ্যে এক জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আট বছরের নাতি।  এ দিকে বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর স্যাভয় নামের জনপ্রিয় একটি সিনেমা হলের পাশে ফের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হতাহত নেই বলেই খবর। এই অবস্থায় বোরখা, হিজাব ও মুখ ঢেকে রাখা যায় এমন যে কোনও পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব পার্লামেন্টে তুলেছেন শ্রীলঙ্কার এক এমপি। পাশাপাশি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার দায়ে শ্রীলঙ্কা পুলিশের প্রধান পুজিথ জয়সুন্দরকে গ্রেফতারের দাবি উঠেছে। এক জন সংসদ সদস্য প্রেসিডেন্টের কাছে লেখা এক চিঠিতে জানিয়েছেন, হামলার সম্ভাব্য গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরেও উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

```