Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্রে সেনা-বিজেপি সরকার গঠনের নতুন ফর্মুলা দিল এনডিএ শরিক রিপাবলিকান পার্টি

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে এখনও শিবসেনাকে নিয়ে সরকার গড়ার আশা ছাড়েনি বিজেপি জোট। শিবসেনা গত কয়েকদিন ধরে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার চেষ্টা চালাচ্ছে বটে কিন্তু তা এখনও ফলপ্রসূ হয়নি। এমন সময় শিবসেনার সঙ্গে ঐক্যের নতুন ফর্মুলা নিয়ে

মহারাষ্ট্রে সেনা-বিজেপি সরকার গঠনের নতুন ফর্মুলা দিল এনডিএ শরিক রিপাবলিকান পার্টি

শেষ আপডেট: 19 November 2019 04:52

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে এখনও শিবসেনাকে নিয়ে সরকার গড়ার আশা ছাড়েনি বিজেপি জোট। শিবসেনা গত কয়েকদিন ধরে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার চেষ্টা চালাচ্ছে বটে কিন্তু তা এখনও ফলপ্রসূ হয়নি। এমন সময় শিবসেনার সঙ্গে ঐক্যের নতুন ফর্মুলা নিয়ে এলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার নেতা রামদাস আথওয়ালে। শিবসেনা বলেছিল, মুখ্যমন্ত্রীর পদটি তাদের আড়াই বছরের জন্য ছেড়ে দিতে হবে। বিজেপি এককথায় এই প্রস্তাব নাকচ করে দেয়। তারা বলে দেবেন্দ্র ফড়নবিশই পুরো পাঁচ বছর মুখ্যমন্ত্রী থাকবেন। কিন্তু রামদাস আথওয়ালে এখন বলছেন, বিজেপি তিন বছরের জন্য মুখ্যমন্ত্রীর পদটি নিজের দখলে রাখবে। বাকি দু'বছর শিবসেনার কেউ মুখ্যমন্ত্রী হন। এনডিএ-র অন্যতম শরিক আথওয়ালের দাবি, তিনি এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যে শিবসেনার এমপি সঞ্জয় রাউতের সঙ্গে কথা বলেছেন। তাঁর কথায়, "একটা সমঝোতায় যাতে আসা যায়, সেজন্য আমি সঞ্জয় রাউতের সঙ্গে আলোচনায় বসেছিলাম। তাঁকে বলেছি, তিন বছরের জন্য বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হন, বাকি দু'বছর শিবসেনার কেউ হবেন। তিনি বলেছেন, প্রস্তাবটি নিয়ে ভেবে দেখবেন।" আথওয়ালে আগেও বলেছিলেন, তাঁর ধারণা, বিজেপি ও শিবসেনার মধ্যে শেষপর্যন্ত ঠিকই সমঝোতা হয়ে যাবে। তাঁর কথায়, "আমি অমিত ভাইকে বলেছিলাম, তিনি যদি মধ্যস্থতা করেন, আমরা ঠিক সমস্যা সমাধানের রাস্তা পেয়ে যাব। তিনি বললেন, চিন্তা করবেন না। সব ঠিক হয়ে যাবে। বিজেপি ও শিবসেনা মিলেই মহারাষ্ট্রে সরকার গঠন করবে।" দীর্ঘ ৩৫ বছর ধরে শিবসেনা বিজেপির জোটসঙ্গী। মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে তাদের মধ্যে মতভেদ হয়। শিবসেনার দাবি ছিল, ৫০-৫০ ফর্মুলায় সরকার গড়তে হবে। কিন্তু বিজেপি তাতে রাজি হয়নি। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, লোকসভা ভোটের আগে বিজেপির সভাপতি অমিত শাহ নিজে তাঁকে আশ্বাস দিয়েছিলেন, ৫০-৫০ ফর্মুলায় সরকার গঠন করবেন। কিন্তু অমিত শাহ এমন আশ্বাস দেওয়ার কথা অস্বীকার করেন। বরং তিনি বলেন, ভোটের পরে শিবসেনা এমন দাবি করছে যা মেনে নেওয়া সম্ভব নয়।

```