Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

App Cab: অ্যাপ ক্যাবের লাগামহীন ভাড়া, নিয়ন্ত্রণে বিল আনছে রাজ্য সরকার

দ্য ওয়াল ব্যুরো: এক ধাক্কায় অনেকটাই ভাড়া বাড়িয়েছে উবের। কিলোমিটার প্রতি ১৪ টাকা। পরিবহন দফতরের সঙ্গে বৈঠকের পরেও সুরাহা মেলেনি। তবে ফের উবের অ্যাপ ক্যাব (App Cab) সংস্থার সঙ্গে এই বিষয়ে বৈঠকে বসতে চলেছে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিক

App Cab: অ্যাপ ক্যাবের লাগামহীন ভাড়া, নিয়ন্ত্রণে বিল আনছে রাজ্য সরকার

শেষ আপডেট: 2 April 2022 08:07

দ্য ওয়াল ব্যুরো: এক ধাক্কায় অনেকটাই ভাড়া বাড়িয়েছে উবের। কিলোমিটার প্রতি ১৪ টাকা। পরিবহন দফতরের সঙ্গে বৈঠকের পরেও সুরাহা মেলেনি। তবে ফের উবের অ্যাপ ক্যাব (App Cab) সংস্থার সঙ্গে এই বিষয়ে বৈঠকে বসতে চলেছে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে, অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ন্ত্রণের জন্য এবার বিধানসভায় নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার।

সূত্রের খবর, আগামী ৬ এপ্রিল, বুধবার উবের অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে বৈঠকে বসবেন পরিবহন মন্ত্রী। সংস্থার বক্তব্য, পেট্রল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে ভাড়া বাড়াতে বাধ্য হয়েছে। কিন্তু তার মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।

এই বিষয় নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। এবার অ্যাপ ক্যাব সংস্থার লাগামহীন ভাড়া নিয়ন্ত্রণের জন্য আগামী বিধানসভায় বিল আনতে চলছে রাজ্য সরকার। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানান রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

অন্যদিকে, বেসরকারি বাসের ক্ষেত্রে লাগামহীন ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে। অনেক বাসই রাস্তায় নামাচ্ছে না। এবার তাদের জন্যও উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। ফিরহাদ হাকিম এদিন জানান, সিএনজি ও ব্যাটারি যান আনছি। ভাড়া বাড়ানোটা তো একমাত্র উপায় নয়। এরপর যদি হাজার টাকা পেট্রলের দাম হয়ে যায় তখন কীভাবে চলবে।

ইচ্ছেমত ভাড়া নিচ্ছে বাসে! জ্বালানির দাম বাড়ায় লোকসান হচ্ছে, দাবি মালিক সংগঠনের


```