Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষানবিশদের জন্য মাসে দেড় থেকে দু’হাজার টাকা ভাতা, রাজ্য বাজেটে ঘোষণা চন্দ্রিমার

নতুন স্কিমের জন্য প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

শিক্ষানবিশদের জন্য মাসে দেড় থেকে দু’হাজার টাকা ভাতা, রাজ্য বাজেটে ঘোষণা চন্দ্রিমার

শেষ আপডেট: 8 February 2024 15:46

দ্য ওয়াল ব্যুরো: তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা হল এবারের রাজ্য বাজেটে। বৃহস্পতিবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন, তরুণ শিক্ষানবিশদের জন্য বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। যে তরুণ শিক্ষানবিশরা ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য ট্রেনিং নিচ্ছেন অথবা যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে শিক্ষানবিশদের মাসে দেড় থেকে দু’হাজার টাকা ভাতা দেওয়া হবে। এই নতুন স্কিমের জন্য প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

বাজেট পড়ার সময় চন্দ্রিমা বলেন, যুবশ্রী প্রকল্পে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে শিক্ষানবিশরা যারা বিভিন্ন স্কুল বা মাদ্রাসার ভোকাল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছেন বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে পাশ করেছেন তাঁরা এই ভাতা পাবেন। তাছাড়া পলিটেকনিক কলেজ থেকে বিশেষ ট্রেনিং নেওয়া আছে এমন যুবকরাও এই ভাতা পাওয়ার জন্য বিবেচিত হবে। যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে এমন যুবকরাও মাসে দেড় থেকে দু’হাজার টাকা ভাতা পাবেন। অর্থমন্ত্রী বলছেন, এই নতুন স্কিম তরুণ প্রজন্মকে আগামীদিনে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রতি বছর ১ লাখের বেশি যুবক এই প্রকল্পে উপকৃত হবেন।

কর্মহীন যুবসমাজের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিমাসে নির্দিষ্ট অঙ্কের আর্থিক সাহায্য প্রদান করে। ওই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে 'যুবশ্রী' প্রকল্প। যুবক-যুবতীরা যাতে নিজেদের কর্মদ্যোগী করে গড়ে তুলতে পারে তার জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। কর্মহীন যুবসমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্যই ওই প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সাল থেকে এই প্রকল্প শুরু করা হয়েছিল। সেই সময় নাম ছিল যুব উৎসাহ প্রকল্প ২০১৩। তারপর ১৮ সেপ্টেম্বর ২০১৩ সালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকারের তরফে জানানো হয় যুব উৎসাহ প্রকল্প ২০১৩-এর নাম পরিবর্তন করা হয়েছে। এবং প্রকল্পটির নতুন নাম দেওয়া হয় 'যুবশ্রী'।


```